১১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কলেজছাত্রীকে ‘তুলে নিয়ে ধর্ষণ ছাত্রদল নেতার’, অতঃপর…

  • রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ০১:৪৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • 70

ছাত্রদল নেতা মো. রুবেল হাওলাদার। ছবি : সংগৃহীত

কলেজছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে পিরোজপুরের নেছারাবাদে ছাত্রদল নেতা মো. রুবেল হাওলাদারকে বহিষ্কার করা হয়েছে।

মো. রুবেল হাওলাদার উপজেলার দৈহারী ইউনিয়নের বাঁশতলা গ্রামের মো. রুহুল হাওলাদারের ছেলে এবং ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক।

সোমবার (৭ এপ্রিল) উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইমরান হোসেন ও সদস্য সচিব মো. জিয়াউল হক সজিব স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে পিরোজপুর জেলার অধীনস্থ নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার দৈহারী ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. রুবেল হাওলাদারকে দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইমরান হোসেন বলেন, ‘তার বিরুদ্ধে কলেজ ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ আছে।

‘এ ঘটনায় উপজেলা বিএনপি ও ছাত্রদলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই মো. রুবেল হাওলাদারের বিষয়ে তদন্ত সাপেক্ষে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

মামলা সূত্রে জানা যায়, গত ১২ মার্চ নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি প্রণব আশ্রমের সামনের রাস্তা থেকে রাস্তা থেকে কলেজছাত্রীকে তুলে নিয়ে যান ছাত্রদল নেতা রুবেল।

পরবর্তীতে ওই কলেজ ছাত্রী মেসেঞ্জারের মাধ্যমে তার পরিবারকে জানায়, ‘মো. রুবেল ও তার বন্ধুরা আমাকে অপরহরণ করে ধর্ষণ করেছে। আমাকে বাঁচাও। নয়তো ওরা আমাকে মেরে ফেলবে।’

পরে এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা করেন কলেজছাত্রীর বাবা।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

কলেজছাত্রীকে ‘তুলে নিয়ে ধর্ষণ ছাত্রদল নেতার’, অতঃপর…

সর্বশেষ আপডেট : ০১:৪৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫