১০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

থানায় গিয়ে ভুয়া পুলিশ পরিচয়ে মাতলামি, অতঃপর..

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:৫১:১৫ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • 132

ছবি : সংগৃহীত

দিনাজপুরের পার্বতীপুরে মোক্তার হোসেন (৩৯) নামে এক ভুয়া পুলিশকে আটক করেছে পুলিশ। শনিবার (৯ আগস্ট) গভীর রাতে পার্বতীপুর মডেল থানা থেকে তাকে আটক করা হয়।

দণ্ডপ্রাপ্ত মোক্তার পার্বতীপুর পৌরসভার ধুপি পাড়া এলাকার বাসিন্দা মোসলেম মুন্সির ছেলে।

‎জানা গেছে, দীর্ঘদিন যাবৎ আইনশৃঙ্খলা রক্ষারী বাহিনীর পরিচয়ে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল মোক্তার। শনিবার রাতে নেশাগ্রস্ত অবস্থায় মোক্তার পার্বতীপুর মডেল থানায় যায়। সেখানে দায়িত্বরত ডিউটি অফিসার ও বাহিনীর অন্যান্য সদস্যদের সামনে নিজেকে পুলিশের সিনিয়র সাব-ইন্সপেক্টরের পরিচয় দেয়।

পাশাপাশি এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে দাবি করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এরপর ওসি আব্দুল্লাহ আল মামুনের কক্ষে প্রবেশ করে মাতলামি করতে থাকে।

আরও পড়ুন : পছন্দের মেয়েকে বিয়ে করায় ক্ষুব্ধ হন ছেলের মা, অতঃপর..

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন থানায় গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত মোক্তারকে ২০ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা দেন।

ওসি আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষারী বাহিনীর সদস্য পরিচয়ে নানা অপকর্মের অভিযোগ রয়েছে।’

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

থানায় গিয়ে ভুয়া পুলিশ পরিচয়ে মাতলামি, অতঃপর..

সর্বশেষ আপডেট : ০৩:৫১:১৫ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫