১০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

চোরাকারবারি ধরতে গিয়ে নৌকা ডুবি, বিজিবি সদস্য নিখোঁজ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:০৯:২২ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • 92

সিলেটের গোয়াইনঘাটে চোরাইপণ্যবাহী নৌকা আটকাতে গিয়ে পিয়াইন নদীতে নৌকা ডুবে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) এক সদস্য নিখোঁজ হয়েছেন। শনিবার (৯ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে সদর ও পশ্চিম জাফলং ইউনিয়নের মধ্যবর্তী পন্নগ্রাম ফেনাইকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ সদস্যের নাম মাসুম বিল্লাহ। তিনি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)–এর আওতাধীন সোনারহাট বিওপিতে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।

আরও পড়ুন : বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ, পালিয়েছে চোরাকারবারিরা

স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় টহলরত নৌকাযোগে দুই বিজিবি সদস্য ভারতীয় পণ্যবাহী চোরাই নৌকা থামানোর চেষ্টা করেন। এ সময় ধাক্কায় উভয় নৌকাই নদীতে ডুবে যায়। নৌকায় থাকা অপর বিজিবি সদস্য ও মাঝি তীরে উঠতে সক্ষম হলেও সিপাহি মাসুম বিল্লাহ পানিতে তলিয়ে যান। স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালালেও তাকে পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান, তবে এখনও নিখোঁজ সদস্যকে উদ্ধার সম্ভব হয়নি।

৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, ‘ভারতীয় চোরাইপণ্যবাহী নৌকার ধাক্কায় আমাদের এক সদস্য নদীতে নিখোঁজ হয়েছেন। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালাচ্ছে।’

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

চোরাকারবারি ধরতে গিয়ে নৌকা ডুবি, বিজিবি সদস্য নিখোঁজ

সর্বশেষ আপডেট : ১০:০৯:২২ পূর্বাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫