০২:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

শ্রীপুরে ঘুমানোর জায়গা নিয়ে দ্বন্দ্বে যুবক খুন

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:২৮:০৭ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • 66

ছবি : সংগৃহীত

ঘুমানোর জায়গা নিয়ে দ্বন্দ্বে গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় ছুরিকাঘাতে জুয়েল (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় ২ যুবককে আটক করেছে মাওনা চৌরাস্তায় টহলরত পুলিশ।

শুক্রবার (৮ আগস্ট) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটেছে।

নিহত জুয়েলের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট এলাকায়। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকায় রাকিব (২৫) ও রবিন (২৭) নামে দুই যুবককে আটক করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৮ আগস্ট) রাতে মাওনা উড়ালসেতুর নিচে গল্প ছড়ার চা ঘর নামক অস্থায়ী চায়ের দোকানের পাশে ঘুমাতে যায় কয়েকজন যুবক।

চটের বিছানায় ঘুমানো নিয়ে নিহত ও গ্রেপ্তারকৃতদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় তাদের মধ্যে হলে ধস্তাধস্তি হলে রাকিবের কাছে থাকা ছুরি জুয়েলের বুকে বিদ্ধ হয় এবং রবিনের হাত কেটে যায়।

আরও পড়ুন : স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, অতঃপর…

পরে স্থানীয়রা জুয়েলকে উদ্ধার করে মাওনা চৌরাস্তার একটি হাসপাতালে নেয়। সেখানে তার স্বাস্থ্যের অবনতি হলে জুয়েলের উন্নত চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, নিহত ও গ্রেপ্তাররা সবাই ভাসমান। তারা মাওনা চৌরাস্তাকেন্দ্রিক বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

শ্রীপুরে ঘুমানোর জায়গা নিয়ে দ্বন্দ্বে যুবক খুন

সর্বশেষ আপডেট : ০১:২৮:০৭ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫