মুন্সীগঞ্জে ১০ বছরের এক শিশুরকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (০৭ আগস্ট) দুপুরে শ্রীনগর উপজেলার হরপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
অভিযুক্ত যুবকের নাম শামসুজ্জামান শাওন (২৮)। সে উপজেলার হরপাড়া গ্রামের হেলিপ্যাড এলাকার মৃধা ভিলা নামক বহুতল ভবনের ৬ তালার ভাড়াটিয়া আব্দুর রশিদের ছেলে।
বৃহস্পতিবার রাতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে শুক্রবার (০৮ আগস্ট) আদালতে পাঠানো হয়।
পুলিশ জানায়, দ্বিতীয় তলা ভবনের একটি মাদ্রাসায় শিশুটি পড়াশোনা করে। মাদ্রাসা ছুটির পর শাওন শিশুটির মুখ চেপে ধরে ছাদে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।
আরও পড়ুন : রেস্টুরেন্টে খাওয়ানোর কথা বলে ডেকে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ
এ সময় শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এসে শাওনকে আটক করে। খবর পেয়ে রাতেই শাওনকে গ্রেপ্তার করে পুলিশ।
শ্রীনগর থানার ওসি নাজমুল হুদা খান বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে শাওনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
ঢাকা ডেস্ক 









