হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৭০টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস। যার ওজন ৮ দশমিক ১২০ কেজি। উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য প্রায় ১২ কোটি টাকা।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে কাতারের দোহা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩২৬ ফ্লাইট থেকে এই স্বর্ণ উদ্ধার করা হয়।
বিমানবন্দরের ইনচার্জ কাস্টমসের যুগ্ম কমিশনার নাজমুন নাহার কায়সার ও সহকারী কমিশনার এস এম সরাফত হোসেনের নেতৃত্বে একটি টিম এই অভিযান পরিচালনা করে।
আরও পড়ুন :বোতলের মুখ খুলে কুকুরের বিশ্ব রেকর্ড
কমিশনার মুহম্মদ জাকির বলেন, ‘বাংলাদেশ কাস্টমস দেশীয় অর্থনীতিকে সুরক্ষিত রাখতে, বৈদেশিক মুদ্রা পাচার ও চোরাচালান রোধে সর্বদা সচেষ্ট। ভবিষ্যতেও কাস্টমস দক্ষতার সঙ্গে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। উদ্ধার করা সোনা যথাযথ প্রক্রিয়া শেষে বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হবে।’
ঢাকা ডেস্ক 









