০১:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সাইফ-কারিনার সংসারে ভাঙনের সুর!

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:৫৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • 134

বলিউডের জনপ্রিয় তারকা জুটি সাইফ আলি খান ও কারিনা কাপুর—দীর্ঘদিনের দাম্পত্য জীবনে হঠাৎ করে শুরু হয়েছে ভাঙনের গুঞ্জন। একসময়ের প্রেমিক জুটি, যাদের প্রেম, বিয়ে এবং সন্তানদের নিয়েই ছিল পাপারাজ্জিদের লেন্সের কেন্দ্রবিন্দু, তাদের সম্পর্ক নাকি এখন ‘বিচ্ছেদের পথে’—এমনটাই দাবি করেছেন পাকিস্তানি সাংবাদিক মুবাসের লুকম্যান।

মুবাসের লুকম্যান সম্প্রতি এক আলোচিত বক্তব্যে জানান, সাইফ ও কারিনার দাম্পত্যে নাকি ক্রমেই জটিলতা বাড়ছে। এক ভারতীয় সূত্রের বরাত দিয়ে তিনি বলেন, দাম্পত্য জীবনে ‘তৃতীয় ব্যক্তি’র অনুপ্রবেশ থেকেই সম্পর্কের টানাপোড়েন শুরু। এমনকি কারিনা নাকি সাইফকে অন্য এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরেছেন বলেও দাবি করেন তিনি।

এখানেই শেষ নয়, মুবাসের আরও দাবি—সাইফ বর্তমানে কাতারে স্থায়ীভাবে বসবাস করতে আগ্রহী, যা নিয়ে দম্পতির মধ্যে তীব্র মতবিরোধ তৈরি হয়েছে। কারণ, কারিনা দেশ ছেড়ে বিদেশে স্থায়ী হতে একেবারেই রাজি নন।

আরও পড়ুন : হোটেল থেকে ভারতীয় অভিনেতার লাশ উদ্ধার

সবচেয়ে বিস্ফোরক দাবি হচ্ছে—সাইফের ওপর হওয়া একটি ‘আক্রমণের’ নেপথ্যে নাকি কারিনার হাত রয়েছে! তবে এ অভিযোগকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে মনে করছেন বলিউড সংশ্লিষ্টরা।

তবে এমন গুঞ্জনের মাঝেও সাইফ বা কারিনা কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। তাদের তরফ থেকে কোনো বক্তব্য না আসায় এসব খবরের সত্যতা নিয়ে প্রশ্ন উঠছে।

২০১২ সালে কারিনা কাপুর ও সাইফ আলি খানের বিয়ে বলিউডের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি ছিল। প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের সঙ্গে বিচ্ছেদের পর কারিনার সঙ্গে সম্পর্কে জড়ান সাইফ। বিয়ের পর তাদের ঘর আলো করে আসে তৈমুর ও জেহ।

দু’জনেই অভিনয় জীবনের পাশাপাশি পারিবারিক জীবনেও ছিলেন বেশ সফল। তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ অনেক কিছুই বদলে দিয়েছে বলেই ধারণা করছেন অনেকে।

বলিপাড়ায় এখন একটাই প্রশ্ন—সত্যিই কি সাইফ-কারিনার এক যুগের সম্পর্ক ভাঙনের পথে? না কি সবটাই গুজব? উত্তর হয়তো সময়ই দেবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সাইফ-কারিনার সংসারে ভাঙনের সুর!

সর্বশেষ আপডেট : ০৩:৫৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫