০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ভারতে ভারী বৃষ্টি ও বন্যায় নিখোঁজ বহু মানুষ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:৫১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • 84

পাহাড় থেকে নেমে আসছে অতিবৃষ্টির ঢলের পানি। ছবি : সংগৃহীত

ভারতের উত্তরাখণ্ড রাজ্যে প্রবল মেঘ ভাঙনের ফলে সৃষ্ট ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার পর আটকা পড়া কয়েক ডজন লোককে উদ্ধারকারীরা খুঁজছেন।

উত্তরাখণ্ডের উত্তরকাশীতে মেঘ ভাঙনের ফলে চার জন নিহত এবং ৫০ জনেরও বেশি লোক নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় এক কর্মকর্তা সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন যে প্রাথমিক তথ্য অনুসারে, ঘটনায় ৪০ থেকে ৫০টি বাড়ি ভেসে গেছে এবং ৫০ জনেরও বেশি লোক নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনীসহবিভিন্ন উদ্ধারকারী দল উত্তরকাশী জেলার ধরলি গ্রামে পৌঁছেছে যা বন্যার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ বলে মনে করা হচ্ছে।

দুর্যোগের ভিডিওতে দেখা গেছে যে বিশাল এক জলরাশি ওই এলাকার ওপর দিয়ে বয়ে যাচ্ছে, যার ফলে ভবনগুলো ভেঙে পড়ছে। পর্যটন কেন্দ্র ধরলিতে অনেকে হোটেল, রিসোর্ট ও রেস্তোরাঁ রয়েছে।

আরও পড়ুন : সৌদি আরবে একদিনে ৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর

স্থানীয় বাসিন্দা আস্থা পাওয়ার জানিয়েছেন যে তার চোখের সামনে বেশ কয়েকটি হোটেল ভেসে গেছে এবং কর্তৃপক্ষের দিক থেকে কোনো সতর্কতা জারি করা হয়নি।

সেনাবাহিনীর তথ্যমতে, ভূমিধস ও মেঘ ভাঙনের ফলে নিকটবর্তী সেনা ক্যাম্পের একটি অংশ এবং উদ্ধারকারী দলও ক্ষতিগ্রস্ত হয়েছে।

মেঘ ভাঙন হলো অল্প সময়ের মধ্যে একটি ছোট এলাকায় হঠাৎ করেই বৃষ্টিপাত, যা প্রায়শই আকস্মিক বন্যার সৃষ্টি করে।

এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং ত্রাণ দল মোতায়েন করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ভারতে ভারী বৃষ্টি ও বন্যায় নিখোঁজ বহু মানুষ

সর্বশেষ আপডেট : ১০:৫১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫