জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এক গণসমাবেশে গণঅভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে আজ মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে।
এটি আওয়ামী লীগ সরকারের পতনের এক বছর পূর্তির প্রতীক হিসেবে গণ্য হবে।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।
আরও পড়ুন : জুলাই গণঅভ্যুত্থান ফ্যাসিবাদের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ : রাষ্ট্রপতি
তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সকল রাজনৈতিক দলের উপস্থিতিতে মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় ‘জুলাই ঘোষণাপত্র’ জাতির সামনে উপস্থাপন করা হবে।’
এদিকে গত রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অন্তর্বর্তীকালীন সরকার জুলাই ঘোষণা পত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় জাতির সামনে এটি উপস্থাপন করা হবে।’
ঢাকা ডেস্ক 









