০২:০৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

তিন সমাবেশ ঘিরে ঢাকায় গিজগিজ করছে পুলিশ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:০৬:০২ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • 99

ছবি: সংগৃহীত

ঢাকায় একই দিনে তিনটি সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা রক্ষায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যাতে কোনো ধরনের নাশকতা এবং বিশৃঙ্খলা না ঘটে সে জন্য শুধু পুলিশই মোতায়েন করা হয়েছে ১৪ হাজার।

রোববার (৩ আগস্ট) ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) এস এন মো নজরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সমাবেশে নিরাপত্তা ও ঢাকাবাসীর নিরাপত্তার জন্য ৮ হাজারের সঙ্গে অতিরিক্ত ৬ হাজার মোট ১৪ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে।

এর বাইরেও সাদা পোশাকেও আরও অনেকে দায়িত্ব পালন করছে বলেও জানান তিনি।

আরও পড়ুন : দুঃখ প্রকাশ করল ছাত্রদল

প্রসঙ্গত, আজ রোববার (৩ আগস্ট) জাতীয় শহিদ মিনারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), শাহবাগে বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদলের সমাবেশ এবং সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পীগোষ্ঠীর অনুষ্ঠান চলমান রয়েছে।

সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সংগঠনগুলো। আয়োজকরা আশা প্রকাশ করছেন, সারা দেশ থেকে কয়েক লাখ নেতা-কর্মী তাদের সমাবেশে যোগ দেবেন। যদিও গতকাল সন্ধ্যার পর থেকেই সমাবেশ স্থলে হাজারো নেতা-কর্মীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

তিন সমাবেশ ঘিরে ঢাকায় গিজগিজ করছে পুলিশ

সর্বশেষ আপডেট : ০১:০৬:০২ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫