১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

টানা ৫ দিনের ছুটি পেতে পারেন চাকরিজীবীরা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:১৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • 105

ছবি: সংগৃহীত

চলতি (আগস্ট) মাসে টানা ৫ দিনের ছুটি পেতে পারেন সরকারি-বেসরকারি চাকরিজীবীরা। তবে এ ক্ষেত্রে অফিস থেকে দুদিনের ছুটি ম্যানেজ করতে হবে।

সরকারী নির্দেশনা অনুযায়ী, আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা পালন করা হবে। এই দিবসটিতে ইতোমধ্যে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

৫ আগস্টের ছুটির দুদিন পর শুক্র ও শনিবার। এ দুদিন সাপ্তাহিক ছুটি। এরমধ্যে বুধবার ও বৃহস্পতিবার অর্থাৎ আগামী ৬ ও ৭ আগস্ট যদি ছুটি ম্যানেজ করা যায় তাহলেই টানা পাঁচ দিনের ছুটি মিলতে পারে।

এর আগে, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। পরে ওই দিনটিকে স্মরণীয় করে রাখতে ৫ আগস্ট সাধারণ ছুটিসহ জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের ঘোষণা দেয় সরকার।

দিনটিকে সাধারণ ছুটি ঘোষণা করে গত ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত প্রজ্ঞাপন ও পরিপত্র জারি করা হয়। এতে বলা হয়, সরকার প্রতি বছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা করেছে। ওই তারিখে সাধারণ ছুটি পাবেন দেশের সর্বস্তরের মানুষ।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

টানা ৫ দিনের ছুটি পেতে পারেন চাকরিজীবীরা

সর্বশেষ আপডেট : ১২:১৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫