১২:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মাদ্রাসার শিক্ষকদের জন্য দুঃসংবাদ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:২৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • 122

প্রতীকি ছবি

জুলাই মাসের বেতন সঠিক সময়ে নাও পেতে পারেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।

বুধবার (৩১ জুলাই) উপপরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শিক্ষক-কর্মচারীদেরর ইনক্রিমেন্ট হিসাব ও অন্যান্য বিষয়াদির কাজ চলমান রয়েছে। এ অবস্থায় শিক্ষক-কর্মচারীদের চলতি জুলাই মাসের বেতন-ভাতাদির সরকারি অংশের জন্য ৫ থেকে ৭ কর্মদিবস অতিরিক্ত সময় লাগতে পারে।

আরও পড়ুন : আমি মিথ্যা বলেছি!  হাতজোড় করে আপনাদের কাছে ক্ষমা চাইছি: আমির খান

এর আগে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেড দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে অর্থ মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। ফলে এখন থেকে ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষক দশম গ্রেড অনুযায়ী বেতন-ভাতা পাবেন।

এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করা হলো। নেওয়া উদ্যোগ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত এবং তাদের সামাজিক মর্যাদা সুসংহত করবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

মাদ্রাসার শিক্ষকদের জন্য দুঃসংবাদ

সর্বশেষ আপডেট : ০৪:২৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫