০১:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

‘গণতন্ত্রে কাদা ছোড়াছুড়ি হবেই, কিন্তু তারও সীমা থাকা দরকার’

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:০৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • 116

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রে কাদা ছোড়াছুড়ি হবেই, অনেক কথা আসবেই। কিন্তু এটার একটা সীমা থাকা দরকার।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘এ কথা তো সত্য যে কাজটা ছিল অতি দ্রুত একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব তুলে দেওয়ার। সেটা না দিয়ে ক্রমান্বয়ে বিভিন্ন রকম… কতটা সংস্কার কমিশন যেন তৈরি করা হয়েছে আমার ঠিক জানা নাই।’

‘এগারটার ছয়টা বোধ হয় অ্যাকটিভ। এখন এই ১১টা থেকে ৬টায় আসার পরও তারা মনে করে এটা খুবই সামান্য,’ বলেন তিনি।

তিনি বলেন, ‘তারা দেশকে ম্যাজিকেল দেশ তৈরি করতে চায়। খুব ভালো কথা। কিন্তু আমরা তো চাই দেশের জনগণের মধ্য থেকে আসুক। আমরা দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি সরকারের কাছ থেকে আমরা সে জিনিসটা দেখতে পাই নাই।’

আরও পড়ুন : আ. লীগ কর্মীদের প্রশিক্ষণের অভিযোগে মেজর সাদিক বিপাকে

পাঁচই অগাস্টের পরে পল্টনের সামনে এক সভায় তিনি তিন মাসের মধ্যে নির্বাচন দাবি করায় খুব সমালোচনা হয়েছিল বলে উল্লেখ করেন এই বিএনপি নেতা।

‘বিএনপি এতো অস্থির হয়ে গেছে, মির্জা আলমগীর এতো অস্থির হয়ে গেছে কেন ক্ষমতায় যাওয়ার জন্য–– আসলে এখন আপনারাই বলছেন ব্যাপারটা ক্ষমতায় যাওয়ার জন্য নয়। যার শক্তি, যার ক্ষমতা, যার মালিকানা তার হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে,’ যোগ করে ফখরুল।

মানুষের কথা বলার জন্য সরকারে কোনো প্রতিনিধি নেই বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

রাজনৈতিক দলগুলোর পারস্পরিক বোঝাপড়া না থাকলে তিক্ততার সৃষ্টি হবে বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল।

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে মৌলিক বিষয়গুলোর সমাধান করে অতি দ্রুত ফেব্রুয়ারির মধ্যবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আশা প্রকাশ করেন তিনি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

‘গণতন্ত্রে কাদা ছোড়াছুড়ি হবেই, কিন্তু তারও সীমা থাকা দরকার’

সর্বশেষ আপডেট : ১০:০৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫