চাঁদপুরের কচুয়ায় প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে তুষার নামে এক যুবক গণপিটুনির শিকার হয়েছেন। এতে তার মৃত্যু হয়।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে একই উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের ফিমা আক্তার তুষারের প্রেমিকা ছিলেন।
নিহত তুষার উপজেলার মনোহরপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, তুষার সোমবার দুপুরে প্রেমিকার ফিমার সঙ্গে দেখা করতে রাজাপুর গ্রামে যায়। এ সময় কথা কাটাকাটির জের ধরে কয়েকজন লোক তাকে গণপিটুনি দেয়। এতে গুরুতর আহত হয় সে।
এক পর্যায়ে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় প্রেমিকা ফিমা ছাড়াও আরও এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলাম জানান, এই ঘটনায় প্রেমিকা ফিমা ছাড়াও আরও এক যুবককে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
ঢাকা ডেস্ক 









