শেখ হাসিনা পালিয়ে যাওয়ার কয়েক মাস পর চলমান রাজনৈতিক অস্থিরতার সময় রাজধানীর ধানমন্ডি ৩২’র এই ভবনটি বিক্ষোভকারীরা গুঁড়িয়ে দেন।
বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি ও ফেনীর পরশুরাম উপজেলা যুবলীগের আহ্বায়ক ইয়াসিন শরীফ মজুমদার (৪২) বুধবার (৩০ জুলাই) রাজধানীর ধানমন্ডি ৩২’র এই ভবনটি দেখতে এলে রাত ১০টার দিকে পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতার ইয়াসিন পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদারের ভাতিজা ও বড় মেয়ের জামাতা।
এ ছাড়াও তিনি বিআরডিবি চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে বিগত প্রায় দেড় যুগ ধরে দায়িত্ব পালন করেছেন। ইয়াসিন নিষিদ্ধ সংগঠন পরশুরাম উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।
আরও পড়ুন : শেখ পরিবারের সদস্যরা কে কোথায় আছে এখন
যুবলীগ নেতা ইয়াসিন গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে চলে যান। তার বিরুদ্ধে ফেনী মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র হত্যার ঘটনায় মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জানান, যুবলীগ নেতা ইয়াসিনকে ঢাকার ধানমন্ডি থানার পুলিশ গ্রেফতার করেছে বলে শুনেছি। এ ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে।
রিপোর্টার 









