০৪:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

সিলেটে স্কুলছাত্র হত্যা মামলায় আটজনের মৃত্যুদণ্ড

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:৩৪:১৮ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • 130

সিলেটের বিশ্বনাথে স্কুলছাত্র সুমেল মিয়া (১৪) হত্যা মামলায় আটজনের মৃত্যুদণ্ড ও সাতজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৩০ জুলাই) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারহীন এ রায় ঘোষণা করেন।

অতিরিক্ত এডিশনাল পিপি কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ছাড়া এ মামলায় আরও ১৭ আসামির দুই বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মামলায় মোট ৩২ আসামির মধ্যে একজন পলাতক রয়েছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন: নজরুল, সদরুল, সিরাজ, সাইফুল, জামাল, শাহিন, আব্দুল জলিল ও আনোয়ার।

যাবজ্জীবন আদেশপ্রাপ্তরা হলেন: আব্দুন নুর, জয়নাল, ইলিয়াছ, আশিক, আছকির, ফরিদ ও আকবর।

আদালত সূত্র জানায়, ২০২১ সালের ১ মে বিশ্বনাথের চৈতননগর গ্রামের নজির উদ্দিনের ক্ষেতের জমি থেকে জোর করে মাটি তোলার চেষ্টা করেন যুক্তরাজ্য প্রবাসী সাইফুল আলম। এ সময় তাকে বাধা দেন নজির উদ্দিন, তার চাচাতো ভাই মানিক মিয়া ও ভাতিজা ১০ম শ্রেণি ছাত্র সুমেল মিয়া। এর একপর্যায়ে কথা কাটাকাটির পর সাইফুল আলমের বন্দুকের গুলিতে সুমেল মিয়া গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। এ সময় সুমেলের বাবা ইব্রাহিম আলীও গুলিবিদ্ধ হন।

ঘটনার পর সুমেলের চাচা ইব্রাহিম আলী সিজিল বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। তৎকালীন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী ৩২ জনের বিরুদ্ধে চার্জশিট দেন। মামলায় মোট ২৩ সাক্ষী সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

সিলেটে স্কুলছাত্র হত্যা মামলায় আটজনের মৃত্যুদণ্ড

সর্বশেষ আপডেট : ০১:৩৪:১৮ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫