০২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

এবার যুক্তরাষ্ট্র মাতালেন রকস্টার জেমস

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:৪১:৪২ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • 120

রকস্টার ফারুক মাহফুজ আনাম জেমস। পুরোনো ছবি

লসঅ্যাঞ্জেলসের পর এবার ফিলাডেলফিয়াও মাতালেন বাংলাদেশের জনপ্রিয় রকস্টার জেমস। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড নগর বাউলের এই প্রধান গায়ক, গীতিকার ও গিটারিস্টের জমকালো পরিবেশনায় মুদ্ধ হয়েছেন ফিলাডেলফিয়াব হাজারো প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক।

নিজের যুক্তরাষ্ট্র কনসার্ট ট্যুরের অংশ হিসেবে গেলো জুন থেকেই দেশটিতে অবস্থান করছেন বাংলাদেশের এই জীবন্ত কিংবদন্তি শিল্পী। আর বিভিন্ন শহরে কনসার্টের মাধ্যমে সমৃদ্ধশালী বাংলা সংগীতকে পরিচিত করছেন আরহ মোহনীয়রূপে।

এরই ধারাবাহিকতায় গেলো ২৫ জুলাই পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় ‘গ্রেটার ফিলাডেলফিয়া এক্সপো সেন্টারে’ অনুষ্ঠিত হলো রকস্টার জেমসের বর্ণাঢ্য সংঙ্গীতসন্ধ্যা।

কনসার্ট শুরুর আগে প্রথমে যুক্তরাষ্ট্রপ্রবাসী পারসানা ইভানা ও রাসেল নৃত্য পরিবেশন করেন। এরপরই হিন্দি সিনেমার নায়কদের মতো মোটরবাইকে চড়ে স্টেজে আসেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা জায়েদ খান। অভিনেত্রী দীঘিকে নিয়ে তার নৃত্য পরিবেশনা এবং অভিনয় শৈলী কনসার্টকে আরও অকর্ষণীয় করে তোলে।

এরপরই মঞ্চে আসেন রকস্টার জেমস। শ্রোতার অন্তরে কখনো শান্তির পরশ, প্রেম ভালোবাসা, কখনো চোখে অশ্রু ঝড়িয়ে তিনি পরিবেশন করেন বিভিন্ন দর্শকপ্রিয় গান। নেচে গেয়ে প্রিয় শিল্পীর সঙ্গে তাল মেলান শ্রোতারা, মধ্যরাত অবধি চলে এই উন্মাদনা। তার সংগীত আর গিটারের সুরের উম্মদনায় দর্শকদের মধ্য থেকে ভেসে আসে ‘লাভ ইউ গুরু’ ধ্বনি।

আরও পড়ুন : প্রকাশ্যেই অভিনেতা-প্রযোজককে জুতাপেটা অভিনেত্রীর

অনুষ্ঠানে জেমস দর্শকদের গেয়ে শোনান ‘পদ্ম পাতার জল’, ‘গুরু ঘর বানাইলা কি দিয়া’, ‘মায়ের’ মতো জনপ্রিয় গান। এসব গানে দর্শকরাও গাইতে শুরু করেন নগর বাউলের সঙ্গে। যখন রকস্টার জেমস গাইতে শুরু করেন হিন্দি সিনেমায় গাওয়া তার জনপ্রিয় গান ‘ভিগি ভিগি’। এ গানের সুরের জাদুতে মুহূর্তেই দর্শকরা হারিয়ে যান অন্য জগতে।

নিউ হোপ হোম কেয়ার এবং রিভারাইন এন্টারটেইনমেন্ট আয়োজিত এই কনসার্টটি সঞ্চালনা করেছেন শারমিনা সিরাজ সোনিয়ার। তার চমৎকার ও সাবলিল উপস্থাপনা অনুষ্ঠানকে করে তোলে আরও আকর্ষণীয় ও প্রাণচঞ্চল।।

অনুষ্ঠানের আয়োজক নিউ হোপ হোম কেয়ার প্রধান নির্বাহী সাইফুজ্জামান ড্যানি এবং সাইকুল ইসলাম জানান, এই কনসার্ট অনুষ্ঠানের বিক্রীত টিকিটের মূল্য থেকে কিছু অংশ বাংলাদেশের মাইলস্টোন বিমান দুর্ঘটনায় নিহত পরিবারদের মাঝে বিতরণ করা হবে। অনুষ্ঠানের কমিউনিটি পার্টনার নেক্সট জেন ও ঢাকা সার্কেল।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

এবার যুক্তরাষ্ট্র মাতালেন রকস্টার জেমস

সর্বশেষ আপডেট : ০৯:৪১:৪২ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫