১১:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

চাঁদাবাজ’, ‘চাঁদাবাজ’ স্লোগান: আদালতে মুখ লুকালেন বৈষম্যবিরোধী ছাত্রনেতারা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:৪৪:১০ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • 59

ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদসহ চারজনকে চাঁদাবাজির অভিযোগে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

আদালতে চাঁদাবাজ বলে স্লোগান দেওয়া হলে মাথা নিচু করে মুখ লুকান নেতারা।

রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলার প্রেক্ষিতে রবিবার (২৭ জুলাই) ঢাকা মহানগর হাকিম আদালতের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া অন্য তিনজন হলেন—সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব এবং মো. ইব্রাহিম হোসেন।

আদালতে হাজির করা হলে উপস্থিত জনতা অভিযুক্তদের উদ্দেশ্যে ‘চাঁদাবাজ’, ‘চাঁদাবাজ’ বলে স্লোগান দিতে থাকেন। এতে মাথা নিচু করে রাখেন গ্রেপ্তার হওয়া ছাত্রনেতারা।

এর আগে গুলশান থানায় সিদ্দিক আবু জাফর নামে একজন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় মোট ছয়জনকে আসামি করা হয়।

আরও পড়ুন : সারাদেশে বৈষম্যবিরোধীদের কমিটি স্থগিত

যাদের মধ্যে রিয়াদ ছাড়াও রয়েছেন কাজী গৌরব অপু, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, মো. ইব্রাহিম হোসেন এবং একজন অপ্রাপ্তবয়স্ক অভিযুক্ত মো. আমিনুল ইসলাম; যিনি আইনের সংঘাতে জড়িত শিশু হিসেবে মামলায় উল্লেখ রয়েছেন।

এ ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) আসামিদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

চাঁদাবাজ’, ‘চাঁদাবাজ’ স্লোগান: আদালতে মুখ লুকালেন বৈষম্যবিরোধী ছাত্রনেতারা

সর্বশেষ আপডেট : ০৬:৪৪:১০ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫