০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

প্রকাশ্যেই অভিনেতা-প্রযোজককে জুতাপেটা অভিনেত্রীর

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:৩৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • 67

প্রতারণার অভিযোগে তুলে প্রযোজক-অভিনেতাকে জুতাপেটা করেন অভিনেত্রী রুচি গুজ্জার। ছবি : সংগৃহীত

ভারতের মুম্বাইয়ের একটি সিনেমা হলে প্রকাশ্যে প্রযোজক করণ সিং চৌহান ও অভিনেতা মান সিংয়ের ওপর ক্ষেপে গিয়ে বেধড়ক জুতাপেটা করেছেন অভিনেত্রী রুচি গুজ্জার!

সম্প্রতি এ সংক্রান্ত একটি ঘটনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।

ভিডিওতে দেখা যায়, তর্কাতর্কির মাঝেই হঠাৎ ক্ষেপে গিয়ে প্রযোজক করণ সিং চৌহান ও অভিনেতা মান সিংহকে জুতা দিয়ে পেটাতে থাকেন ‍রুচি। এ সময় আশেপাশে উপস্থিত ব্যক্তিরা হতভম্ব হয়ে যান।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, সেখানে একটি স্পেশাল স্ক্রিনিং চলছিল। হঠাৎ সেখানে একদল লোক নিয়ে ঢুকে পড়েন রুচি এবং তাদের ওপর চড়াও হন।

রুচির দাবি, গত বছর প্রযোজক চৌহান তাকে সহ-প্রযোজক হওয়ার প্রস্তাব দেন এক হিন্দি ধারাবাহিকের জন্য। এ প্রস্তাবে রাজি হয়ে ‘এসআর ইভেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট’ নামে নিজের প্রযোজনা সংস্থা থেকে চৌহানকে লাখ লাখ টাকা দিয়েছেন রুচি।

আরও পড়ুন : গরু বিক্রেতা সেই বৃদ্ধকে ওমরা করতে পাঠালেন অপু বিশ্বাস

কথা ছিল সেটি সনি টিভিতে সম্প্রচারিত হবে। কিন্তু বছর পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ নেই। বরং রুচির সেই টাকা দিয়ে প্রযোজক ‘সো লং ভ্যালি’ নামের একটি সিনেমা বানিয়েছেন যা মুক্তি পাবে ২৭শে জুলাই!

রুচি দাবি করেন, টাকা চাইতে গেলে চৌহান তাকে হুমকি দিচ্ছেন। তাই আর উপায় না দেখে জুতাপেটা করেছেন তিনি।

এদিকে, ইতোমধ্যে ২৫ লক্ষ রুপি নিয়ে প্রতারণার অভিযোগে প্রযোজকের বিরুদ্ধে মামলা করেছেন রুচি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

প্রকাশ্যেই অভিনেতা-প্রযোজককে জুতাপেটা অভিনেত্রীর

সর্বশেষ আপডেট : ১১:৩৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫