০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

‘৪-৫ দিনের মধ্যে তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা’

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৭:৫০:১৬ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • 74

জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার আর খুব বেশি দেরি নেই—আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যেই নির্বাচনের সময়সূচি ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এমনটাই জানিয়েছেন জাতীয় পার্টি (কাজী জাফর) এর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।

শনিবার (২৬ জুলাই) বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।

আরও পড়ুন : নির্বাচনের আগে অনেক অস্ত্র উদ্ধার হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

বৈঠক শেষে তিনি বলেন, “প্রধান উপদেষ্টা জানিয়েছেন, তিনি আগামী ৪-৫ দিনের মধ্যে জাতীয় নির্বাচন ঘোষণা করবেন। এর চেয়ে বড় সুখবর আর কিছু হতে পারে না।”

তিনি আরও বলেন,“এই নির্বাচন হবে নৈরাজ্যের সমাপ্তি ও স্থিতিশীলতার সূচক। দেশের নানা সমস্যার রাজনৈতিক সমাধান মিলবে এ নির্বাচনের মাধ্যমে।”

শনিবার বিকেল ৫টায় যমুনা অতিথি ভবনে ১৪টি রাজনৈতিক দল ও জোটের ১৪ জন শীর্ষ নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় অংশ নেন।

আলোচনায় অংশ নেওয়া নেতাদের মধ্যে ছিলেন:

  • জাতীয় গণফ্রন্ট: আমিনুল হক টিপু বিশ্বাস
  • ১২ দলীয় জোট: মোস্তফা জামাল হায়দার
  • নেজামে ইসলাম পার্টি: মাওলানা আব্দুল মাজেদ আতহারী
  • বাংলাদেশ খেলাফত মজলিস: মাওলানা ইউসুফ আশরাফ
  • এনপিপি: ফরিদুজ্জামান ফরহাদ
  • জাতীয় দল: সৈয়দ এহসানুল হুদা
  • বাংলাদেশ জাসদ: ড. মুশতাক হোসেন
  • এনডিএম: ববি হাজ্জাজ
  • জাকের পার্টি: শামীম হায়দার
  • ইসলামী ঐক্যজোট: মুফতি সাখাওয়াত হোসাইন রাজি
  • ভাসানী জনশক্তি পার্টি: রফিকুল ইসলাম বাবলু
  • বাংলাদেশ লেবার পার্টি: ডা. মোস্তাফিজুর রহমান ইরান
  • বাসদ (মার্ক্সবাদী): মাসুদ রানা
  • জমিয়তে উলামায়ে ইসলাম: মন্জুরুল ইসলাম আফেন্দী

এর আগে ২২ ও ২৩ জুলাই প্রধান উপদেষ্টা দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে একের পর এক গুরুত্বপূর্ণ দলের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করেন। সংশ্লিষ্ট মহলের মতে, এই সংলাপই নির্বাচনের পথ সুগম করেছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

‘৪-৫ দিনের মধ্যে তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা’

সর্বশেষ আপডেট : ০৭:৫০:১৬ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫