০৬:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

‘আগে ১ লাখ ঘুষে কাজ হতো, এখন লাগে ৫ লাখ’

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:১৮:১৬ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • 58

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, দেশে ঘুষের পরিমাণ কয়েক গুণ বেড়ে গেছে। একসময় যে কাজ ১ লাখ টাকার ঘুষে হতো, এখন সেখানে ৫ লাখ টাকা দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।

শনিবার (২৬ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আয়োজনটি ছিল ড. হোসেন জিল্লুর রহমান রচিত বই ‘অর্থনীতি, শাসন ও ক্ষমতা : যাপিত জীবনের আলেখ্য’ এর প্রকাশনা উপলক্ষে।

মির্জা ফখরুল বলেন, “গতকাল এক শীর্ষস্থানীয় ব্যবসায়ীর সঙ্গে কথা হলো। তিনি বললেন, ‘আগে ১ লাখ টাকা ঘুষ দিতাম, এখন দিতে হয় ৫ লাখ। আমি জানি না আপনারা কেমন দেখেন বিষয়টা, কিন্তু বাস্তবতা এটাই।”

আরও পড়ুন : নির্বাচনের আগে অনেক অস্ত্র উদ্ধার হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

তিনি বলেন, “প্রশাসনে কোনো গঠনমূলক পরিবর্তন হয়নি। বরং আইন-শৃঙ্খলা বাহিনী এখন আরও সুযোগ নিচ্ছে। পুলিশ কাউকে সহযোগিতা করতে গেলে কখনো মন্ত্রণালয়ে পাঠায়, কখনো বলে কোর্টে যাও। এর মানে হলো—তাদের দায়িত্ব পালনের আত্মবিশ্বাস নেই।”

ফখরুল মনে করেন, রাষ্ট্র কাঠামো ও অর্থনৈতিক ব্যবস্থায় গুণগত পরিবর্তন জরুরি। তিনি বলেন, “গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া যাবে না, তাকে চলতে দিতে হবে তার প্রক্রিয়ায়। তাই বিলম্ব না করে দ্রুত একটি গ্রহণযোগ্য গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে হবে।”

তিনি আরও বলেন, “নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি সংসদে যাবে, সেখানেই প্রয়োজনীয় সংস্কার হবে। আমরা গণতান্ত্রিক দল, তাই গণতান্ত্রিক পদ্ধতিতেই পরিবর্তন চাই।”

ভবিষ্যত্ অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়েও সতর্ক করেন ফখরুল। তিনি বলেন, “আমেরিকার নতুন ট্যারিফ নীতিমালা দেশের জন্য বড় বিপদের কারণ হতে পারে। আমরা সাধারণ মানুষ হলেও বুঝতে পারি যে অর্থনীতির ওপর এর গুরুতর প্রভাব পড়বে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বইয়ের লেখক ড. হোসেন জিল্লুর রহমান এবং প্রধান অতিথি ছিলেন সাবেক অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

‘আগে ১ লাখ ঘুষে কাজ হতো, এখন লাগে ৫ লাখ’

সর্বশেষ আপডেট : ০৪:১৮:১৬ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫