০১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
মাইলস্টোন ট্রাজেডি

বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৪০ জন, সঙ্কটাপন্ন ৫ জন

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৭:৪৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • 76

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনার পর আহতদের মধ্যে ৪০ জন এখনো রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৫ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন।

তিনি জানান, এদিন সকালেই দুইজন দগ্ধ শিক্ষার্থীর মৃত্যু হয়। বর্তমানে ৪০ জন হাসপাতালে ভর্তি রয়েছেন, যাদের মধ্যে ৫ জনকে আইসিইউতে রাখা হয়েছে। এরা লাইফ সাপোর্টে রয়েছেন এবং তাদের অবস্থা সঙ্কটজনক।

আরও পড়ুন : দগ্ধ শিশুশিক্ষার্থী আইমানের মৃত্যু, নিহত বেড়ে ৩২

এছাড়া আরও ১০ জন ‘সিপিআর ক্যাটাগরিতে’ চিকিৎসাধীন রয়েছেন, যাদের অবস্থা গুরুতর হলেও কিছুটা স্থিতিশীল। ‘পোস্ট অপারেটিভ’ অবস্থায় থাকা ১০ জন রয়েছেন ইন্টারমিডিয়েট কেয়ার ইউনিটে এবং ১৫ জন ভর্তি আছেন ক্যাবিনে।

অধ্যাপক নাসির উদ্দিন আরও জানান, লাইফ সাপোর্টে থাকা কয়েকজনের শারীরিক অবস্থা কিছুটা উন্নত হয়েছে। তারা নিজে থেকেই শ্বাস নিতে পারছেন। আশা করা হচ্ছে, আগামীকাল শনিবার ৪ থেকে ৫ জন রোগীকে ছাড়পত্র দেওয়া সম্ভব হতে পারে।

চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়, দগ্ধদের চিকিৎসায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং বিশেষজ্ঞ টিম নিয়মিতভাবে তাদের পর্যবেক্ষণ করছেন।

উল্লেখ্য, গত কয়েকদিন আগে রাজধানীর মাইলস্টোন স্কুলে একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার শিকার হলে এ মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হয়। এখনো এর রেশ কাটেনি শিক্ষার্থী, অভিভাবক ও সেবাকর্মীদের মাঝে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

মাইলস্টোন ট্রাজেডি

বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৪০ জন, সঙ্কটাপন্ন ৫ জন

সর্বশেষ আপডেট : ০৭:৪৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫