১১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মাইলস্টোনে শহীদ সেই শিক্ষিকার রাষ্ট্রীয় সম্মাননা নিয়ে স্বামীর মন্তব্য

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:৪৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • 76

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষক মাহেরীন চৌধুরীর স্বামী মনসুর হেলাল বলেছেন, ‘রাষ্ট্র চাইলে মাহেরীনকে রাষ্ট্রীয় মর্যাদা দিতে পারে, আমাদের পরিবারের পক্ষ থেকে কোনো অতিরিক্ত দাবি নেই।’

শুক্রবার (২৫ জুলাই) সকালে নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ী গ্রামে স্ত্রীর কবর জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মনসুর হেলাল বলেন, ‘মাহেরীন তার কর্মের মাধ্যমে জীবনের মানে খুঁজে পেয়েছিলেন। শিক্ষকতা ছিল তার জীবনের বড় অংশ। এই পেশায় থেকে সে দায়িত্ব পালন করেছে। রাষ্ট্র চাইলে সেই দায়িত্বের মূল্যায়ন করতে পারে।’

আরও পড়ুন : দগ্ধ শিশুশিক্ষার্থী আইমানের মৃত্যু, নিহত বেড়ে ৩২

তিনি তার দুই সন্তান নিয়ে বলেন, ‘দুই সন্তানের জীবনে এখন কঠিন সময় চলছে। তাদের মা–ই ছিল সবচেয়ে বড় ভরসা। আমরা শুধু চাই, ওরা যেন তাদের মায়ের আদর্শ ও সম্মান ধরে রাখতে পারে। দোয়া করবেন—তারা যেন কখনও এমন কিছু না করে, যাতে সেই সম্মান ক্ষুণ্ন হয়।’

২১ জুলাই ভয়াবহ দুর্ঘটনার দিন মাহেরীন চৌধুরী শ্রেণিকক্ষে ক্লাস নিচ্ছিলেন। দুর্ঘটনার পরও তিনি আতঙ্কিত না হয়ে শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যান। এই মানবিক ভূমিকার মধ্যেই তিনি নিজে আগুনে আটকে পড়েন। তার শরীরের অধিকাংশ দগ্ধ হয়। পরে তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হলে সে রাতেই তিনি লাইফ সাপোর্টে মৃত্যুবরণ করেন।

মনসুর হেলাল বলেন, ‘মাহেরীনের মতোই যেসব নিষ্পাপ শিশু, সহকর্মী বা অন্যরা এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে—তাদের সবার জন্য আমাদের পক্ষ থেকে গভীর দোয়া রইল। আল্লাহ যেন সবাইকে জান্নাতবাসী করেন।’

এদিকে বৃহস্পতিবার (২৪ জুলাই) প্রধান উপদেষ্টা কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই এ সংক্রান্ত বিস্তারিত প্রক্রিয়া নির্ধারণ করে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

মাইলস্টোনে শহীদ সেই শিক্ষিকার রাষ্ট্রীয় সম্মাননা নিয়ে স্বামীর মন্তব্য

সর্বশেষ আপডেট : ০৩:৪৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫