০২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রাজস্থানে স্কুল ভবনের ছাদ ধসে ৪ শিশুর মর্মান্তিক মৃত্যু

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:৫১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • 50

ভারতের রাজস্থানে সরকারি একটি স্কুলের ছাদ ধসে পড়ার ঘটনায় চার শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ১৭ জন। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে রাজ্যের ঝালাওয়াড় জেলার মনোহর থানা এলাকার পিপলোড়ি গভর্নমেন্ট স্কুলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ সময় শ্রেণিকক্ষে ৫০ জনের বেশি শিক্ষার্থী উপস্থিত ছিল বলে জানিয়েছেন স্থানীয় প্রত্যক্ষদর্শীরা।

ঝালাওয়াড়ের পুলিশ সুপার অমিত কুমার জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরই শিক্ষক, পুলিশ ও স্থানীয় গ্রামবাসীরা একযোগে উদ্ধারকাজে অংশ নেন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া শিশুদের দ্রুত উদ্ধার করে প্রথমে নিকটবর্তী কমিউনিটি হেলথ সেন্টারে নেওয়া হয়। পরে গুরুতর আহতদের ঝালাওয়াড় জেলা হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে তিন থেকে চার শিশুর অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন : থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে ফের সংঘর্ষ: নিহত ২

প্রত্যক্ষদর্শীরা জানান, গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতের কারণে ভবনের অবস্থা দুর্বল হয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, স্যাঁতসেঁতে ও দুর্বল নির্মাণ কাঠামোর কারণে ছাদ হঠাৎ ধসে পড়ে। ঘটনার পরপরই গোটা এলাকা ধুলায় ঢেকে যায় এবং শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রাজস্থানের শিক্ষামন্ত্রী মদন দিলাওয়ার এক বিবৃতিতে বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে। পাশাপাশি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

মনোহর থানার পরিদর্শক নন্দীকিশোর জানান, গুরুতর আহত দুই শিশুকে উন্নত চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতালে পাঠানো হয়েছে এবং আরও ছয়জন বর্তমানে এসআরজি হাসপাতালে চিকিৎসাধীন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাজস্থানে স্কুল ভবনের ছাদ ধসে ৪ শিশুর মর্মান্তিক মৃত্যু

সর্বশেষ আপডেট : ০২:৫১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫