০১:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে ফ্রান্স

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:০৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • 80

আগামী সেপ্টেম্বরেই ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে ফ্রান্স—এমনটাই ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এর ফলে ফ্রান্স হতে যাচ্ছে প্রথম জি-৭ রাষ্ট্র যারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।

বৃহস্পতিবার এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া পোস্টে ম্যাক্রোঁ বলেন, “আমাদের মূল অগ্রাধিকার হলো গাজায় যুদ্ধের অবসান, বেসামরিক মানুষের জীবন রক্ষা, তাৎক্ষণিক যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা নিশ্চিত করা।”

আরও পড়ুন : অর্ধশত যাত্রী নিয়ে রুশ বিমান নিখোঁজ, বহু হতাহতের শঙ্কা

তিনি আরও জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এই স্বীকৃতি ঘোষণা করা হবে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ এ সিদ্ধান্তকে স্বাগত জানালেও, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একে “সন্ত্রাসকে পুরস্কৃত করার পদক্ষেপ” হিসেবে আখ্যা দেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একে ‘দায়িত্বহীন সিদ্ধান্ত’ বলে উল্লেখ করে বলেন, ‘আমরা এই সিদ্ধান্তকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।’

ফ্রান্সের এ সিদ্ধান্তে সৌদি আরবসহ বহু আরব ও ইউরোপীয় দেশ সমর্থন জানালেও, যুক্তরাজ্য এখনো সরাসরি স্বীকৃতি দেয়নি। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার জানিয়েছেন, ফ্রান্স ও জার্মান নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন তিনি।

ম্যাক্রোঁর ভাষ্যে, ‘শান্তি শুধু সম্ভবই নয়, বরং তা অপরিহার্য। একটি স্বীকৃত ও নিরস্ত্র ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমেই পুরো মধ্যপ্রাচ্যে নিরাপত্তা নিশ্চিত হবে।’

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে ফ্রান্স

সর্বশেষ আপডেট : ১১:০৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫