০২:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

অর্ধশত যাত্রী নিয়ে রুশ বিমান নিখোঁজ, বহু হতাহতের শঙ্কা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:৫৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • 83

ছবি : সংগৃহীত

রাশিয়ায় অর্ধশত যাত্রী নিয়ে এন-২৪ মডেলের একটি আঞ্চলিক বিমান নিখোঁজ হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ ঘটনার পরপরই ব্যাপক অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে।

রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের স্থানীয় শাখা জানিয়েছে, বিমানটি ছিল একটি এন্টোনোভ এন-২৪ মডেলের যাত্রীবাহী বিমান, যা সাইবেরিয়া ভিত্তিক ‘আঙ্গারা’ এয়ারলাইন পরিচালনা করছিল।

বিমানটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের টাইন্ডা শহরের দিকে অগ্রসর হওয়ার সময় এটি রাডার থেকে হারিয়ে যায়।

আমুর অঞ্চলের গভর্নর ভ্যাসিলি অরলভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক বার্তায় জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী বিমানটিতে ৪৩ যাত্রী ছিলেন, যাদের মধ্যে পাঁচ শিশুও রয়েছে।

এছাড়া বিমানটিতে ছয় ক্রু সদস্য ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তিনি লেখেন, ‌‘বিমানটি খুঁজে পেতে জরুরি প্রয়োজনীয় সব রকমের বাহিনী ও সরঞ্জাম মোতায়েন করা হয়েছে।’

তবে রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের হিসেবে বিমানে আরোহীর সংখ্যা কিছুটা কম হতে পারে, প্রায় ৪০ জনের মতো।

আরও পড়ুন : দলীয় প্রতীক থাকছে না স্থানীয় সরকার নির্বাচনে

আপাতত বিমানটির কোনো ধ্বংসাবশেষ বা অবস্থান শনাক্ত করা যায়নি।

খারাপ আবহাওয়া এবং দুর্গম ভূখণ্ড অনুসন্ধান কাজকে ব্যাহত করছে। আমুর অঞ্চলের পার্বত্য ও বনভূমি অধ্যুষিত এলাকাটি যোগাযোগ ও উদ্ধার অভিযানের জন্য বরাবরই চ্যালেঞ্জিং বলে পরিচিত।

এন-২৪ মডেলের বিমানগুলো রাশিয়ায় আঞ্চলিক ফ্লাইটের জন্য দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। তবে বেশ পুরনো এই মডেলটির নিরাপত্তা নিয়ে প্রশ্ন ছিল। সূত্র: রয়টার্স

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

অর্ধশত যাত্রী নিয়ে রুশ বিমান নিখোঁজ, বহু হতাহতের শঙ্কা

সর্বশেষ আপডেট : ০২:৫৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫