১১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

টিকটিকির লেজে রহস্যময় আগুন, ভিডিও ভাইরাল

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:০২:০৩ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • 55

ছবি : সংগৃহীত

এবার টিকটিকির লেজে রহস্যময় আগুনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সংবাদমাধ্যমে প্রতিবেদন অনুযায়ী, আলোচিত এ ঘটনা ঘটেছে কম্বোডিয়ায়।

গভীর রাতে বের হয়েছিলেন এক যুবক। কিন্তু বাড়ির পিছনে গিয়েই চমকে যান তিনি। ওই যুবক দেখতে পান, দেওয়ালে একটি টিকটিকি হাঁটাচলা করছে। কিন্তু লেজ দোলাতেই বের হচ্ছে আগুন।

এই দৃশ্য দেখে ভয় পেয়ে যান তিনি। তবে দেরি না করে সে ‘রহস্যময়’ দৃশ্য ক্যামেরাবন্দি করে ফেলেন ওই যুবক।

ভিডিওতে দেখা যায়, দেয়ালে হেঁটে বেড়াচ্ছে একটি লম্বা টিকটিকি। মনের আনন্দে লেজ নাড়িয়ে চলছে সে। কিন্তু লেজ নাড়ানোর সময় তার লেজ থেকে আগুনের ঝলক বের হচ্ছে। আবার লেজ নাড়ানো থামিয়ে দিলেই সেই আলোর ঝলক থেমে যাচ্ছে।

আরও পড়ুন : এক বছর যেতে না যেতেই পরাজিত শক্তির ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে: প্রধান উপদেষ্টা

টিকটিকির লেজ থেকে কী করে বের হচ্ছে আগুনের ঝলক, তা এক রহস্য। যখন ওই টিকটিকির লেজ থেকে আগুন বের হচ্ছিল, তখন আরও একটি টিকটিকি উপরের দিকে উঠছিল।

কিন্তু ওই টিকটিকির কাণ্ডকারখানা দেখে ভয়ে সেখান থেকে পালিয়ে যায় সে। ভিডিও দেখে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

টিকটিকির লেজে রহস্যময় আগুন, ভিডিও ভাইরাল

সর্বশেষ আপডেট : ০৮:০২:০৩ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫