রাজধানীর মিরপুর সাড়ে ১১ নম্বর এলাকায় স্বপ্ন সুপার শপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার (২৩ জুলাই) দুপুর ১টা ১২ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মিরপুর সাড়ে ১১ নম্বর এলাকায় একটি ছয়তলা ভবনের নিচতলায় স্বপ্ন সুপার শপে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তাৎক্ষনিক ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
নিজস্ব প্রতিবেদক 









