জামালপুরের মেলান্দহ উপজেলার রায়ের বাঁকাই গ্রামে সুজেদা বেগমের স্বামী এবং দেবর গাঁজার ব্যবসা করেন।
জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক এহসানুল হকের নেতৃত্বে মঙ্গলবার (২২ জুলাই) ভোর সোয়া চারটার দিকে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধারে অভিযান চালান।
তারা বেলাল এবং দুলালের ঘর তল্লাশি করে মাদক পায়নি। গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে সুজেদার স্বামী বেলাল ও দেবর দুলাল পালিয়ে যায়।
তারা পালানোর পূর্বেই দুইমণ গাজার চারটি বস্তা বাড়ির পাশে জঙ্গলে লুকিয়ে রাখেন, আর সুজেদা বেগম সেখানে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলেন।
এসময় তারা বাড়ির আশেপাশে তল্লাশি চালাতে গিয়ে বাড়ির পাশে জঙ্গলে এক নারীর উপস্থিতি টের পেয়ে গোয়েন্দা পুলিশের নারী সদস্য তাকে ধরে ফেলেন।
সুজেদা বেগমের দেয়া তথ্যে বাড়ির পাশে জঙ্গল থেকে গাঁজার বস্তা উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন : নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬
চারটি বস্তায় আটাশ পেটি গাঁজা পাওয়া গেছে,এতে চুয়াত্তর কেজি গাঁজা ছিল বলে জানান গোয়েন্দা পুলিশ।
জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, চুয়াত্তর কেজি গাঁজা সহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওই নারীর স্বামী বেলাল ও দেবর দুলালসহ তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হবে।
গ্রেপ্তারকৃত সুজেদাকে গাঁজাসহ আদালতে পাঠানো হয়।
ঢাকা ডেস্ক 









