রাজধানীর শেওড়াপাড়া মেট্রো স্টেশনের ঠিক পাশেই একটি আবাসিক ও বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে ভবনটিতে হঠাৎ আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ভবনটিতে ফ্যামিলি বাসা ও দোকানপাট থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
আরও পড়ুন : চোখের জলে রাজশাহীতে পাইলট তৌকিরকে শেষ বিদায়
তবে এখন পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পরই তদন্ত করে বিস্তারিত জানানো হবে।
এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঢাকা ডেস্ক 









