১২:৫০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মাইলস্টোন ট্রাজেডিতে মানসিকভাবে ভেঙে পড়েছেন পরীমণি, হাসপাতালে ভর্তি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:২৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • 90

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমান বিধ্বস্তের ঘটনায় গোটা দেশ যখন শোকে স্তব্ধ, ঠিক তখনই এই ঘটনার মানসিক প্রভাব গিয়ে পড়ে চিত্রনায়িকা পরীমণির ওপর।

জানা গেছে, সোমবারের সেই মর্মান্তিক দুর্ঘটনার পর রাতে তিনি প্যানিক অ্যাটাক-এর শিকার হন এবং তাৎক্ষণিকভাবে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক স্ট্যাটাসে অভিনেত্রী জানান, ছোটবেলা থেকেই আগুন নিয়ে তার গভীর ভয় বা ট্রমা রয়েছে। কিন্তু উত্তরার ঘটনার পর পোড়া শিশুদের ছবি ও ভিডিও দেখে তিনি অসুস্থ হয়ে পড়েন।

আরও পড়ুন :  নিজে পুড়েও ২০ শিক্ষার্থীকে বাঁচালেন শিক্ষিকা

পরীমণি লিখেছেন, “গতকালের দুর্ঘটনায় ছোট ছোট বাচ্চাগুলোর পোড়া শরীরের ছবি দেখে আমার প্যানিক অ্যাটাক হয়। বুকের ভেতরটা শুধু ধরফর করছিল। বুঝতেই পারিনি আমার ট্রমা এতটা গভীরে রয়ে গেছে।”

এই ঘটনার পর পরীমণির অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে তার ভক্ত ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। অনেকেই সামাজিক মাধ্যমে তার প্রতি ভালোবাসা ও সুস্থতা কামনা জানান।

উল্লেখ্য, সোমবার দুপুরে ঘটে যাওয়া সেই বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যাদের মধ্যে ২৫ জনই শিশু। আহত অবস্থায় বহু মানুষ রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

পরীমণি বর্তমানে দুই সন্তানের জননী। একজন মা হিসেবে এই হৃদয়বিদারক ঘটনার প্রভাব তার ওপর গভীরভাবে পড়েছে বলেই মনে করছেন অনেকে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

মাইলস্টোন ট্রাজেডিতে মানসিকভাবে ভেঙে পড়েছেন পরীমণি, হাসপাতালে ভর্তি

সর্বশেষ আপডেট : ০৩:২৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫