১২:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

যুদ্ধবিমান বিধ্বস্ত: নিহত ২৭ জনের মধ্যে ২৫ জনই শিশু

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:৩২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • 201

ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজের মেইন ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর  নিশ্চিত হওয়া গেছে। এছাড়া বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানিয়েছেন, নিহতদের মধ্যে ২৫টিই শিশু ।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, নিহতদের মধ্যে একজন পাইলট ও একজন শিক্ষিকাও রয়েছেন। দুর্ঘটনায় আহত ৭৮ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

বার্ন ইনস্টিটিউটে ভর্তি দুইজন রোগী ভেন্টিলেশনে আছেন বলে জানান ডা. সায়েদুর রহমান।

আহতদের চিকিৎসায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন : আজ এইচএসসি পরীক্ষা স্থগিত 

এ ছাড়া, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা.শাওন বিন রহমান জানান, বর্তমানে বিভিন্ন ওয়ার্ডে এবং আইসিইউতে ৪১ জন চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে, গতকাল রাত ৮টার দিকে আইএসপিআরের দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা ২০। আহত ১৭১ জন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

যুদ্ধবিমান বিধ্বস্ত: নিহত ২৭ জনের মধ্যে ২৫ জনই শিশু

সর্বশেষ আপডেট : ০৮:৩২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫