০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আজ এইচএসসি পরীক্ষা স্থগিত 

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:১০:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • 110

ছবি : সংগৃহীত

আজকের (মঙ্গলবার, ২২ জুলাই) এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (২১ জুলাই) দিবাগত রাত পৌনে তিনটার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক স্ট্যাটাসে এ কথা জানান তিনি। 

এ ছাড়া, শিক্ষা উপদেষ্টার বরাত দিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমও এ তথ্য জানিয়েছেন।

তার ফেসবুক পেজে বলা হয়, শিক্ষা উপদেষ্টার সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের সাক্ষাৎ হয়েছে। মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত হওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা।

পরবর্তীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বলা হয়, রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় মঙ্গলবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা উপদেষ্টা। 

আরও পড়ুন : ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘ধারা’

সোমবার মধ্যরাত পর্যন্ত ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড পরীক্ষা স্থগিতের কোনো সিদ্ধান্ত না নেওয়ায় ক্ষোভে ফুঁসে ওঠেন শিক্ষার্থী-অভিভাবকরা।

ফলশ্রুতিতে, নটর ডেম কলেজ, ঢাকা সিটি কলেজ, বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজসহ ঢাকার ১০টি নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষা বর্জনের ঘোষণা দেন। পরীক্ষা স্থগিত না হলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দেয় বিভিন্ন ছাত্র সংগঠনও। 

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আজ এইচএসসি পরীক্ষা স্থগিত 

সর্বশেষ আপডেট : ০৮:১০:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫