০২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

পুলিশি অভিযানে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ মাদক ব্যবসায়ী

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:৫৪:৪০ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • 70

লালমনিরহাটে পুলিশের উপস্থিতি টের পেয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন এক মাদক ব্যবসায়ী। রোববার (২০ জুলাই) দুপুরে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ছয়মাতার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তি শান্ত রায় (২২) কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বাসিন্দা এবং চার্জশিটভুক্ত মাদক মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ওই এলাকায় অবস্থান নেয়। ধারণা করা হয়, মোটরসাইকেলের সিটে গাঁজা লুকিয়ে একদল পাচারকারী কুড়িগ্রামের দিক থেকে লালমনিরহাটে প্রবেশ করছে। বিকেল নাগাদ একটি সন্দেহভাজন নৌকা ঘাটে পৌঁছালে অমল চন্দ্র নামের এক ব্যক্তিকে আটক করে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই নৌকায় থাকা শান্ত রায় প্রথমে নদীতে ঝাঁপ দিয়ে পাশের একটি উঁচু স্থানে আশ্রয় নেন। পরে আবার নদীতে লাফ দিয়ে নিখোঁজ হন।

আরও পড়ুন : তিস্তার পানি বৃদ্ধি, খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারাজের ৪৪ জলকপাট

নিখোঁজ শান্তর ভাই স্বপন রায় বলেন, ‘আমার ভাই মামার বাড়ি যাচ্ছিল। কিন্তু অমল চন্দ্র আটক হওয়ার পর ভয়ে সে নদীতে ঝাঁপ দেয়। প্রথমে সে নিরাপদ স্থানে উঠে একজন নারীর সাহায্য চাইছিল, কিন্তু পুলিশ সেখানেও ভয় দেখায়। তখন সে আবার পানিতে ঝাঁপ দেয়, তারপর থেকে আর কোনো খোঁজ নেই।’

ঘটনার পর থেকেই রাতভর চলে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার অভিযান। সোমবার দুপুর ১২টা পর্যন্ত শান্তকে খুঁজে পাওয়া যায়নি।

এ বিষয়ে লালমনিরহাট গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন, ‘আমরা শান্তকে ধাওয়া দিইনি, এমনকি সে নদীতে ঝাঁপ দিয়েছে কিনা তাও আমাদের দেখা হয়নি। তবে আটক অমলের জবানবন্দি অনুযায়ী শান্ত তার সহযোগী এবং তার কাছেও মাদক ছিল।’

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

পুলিশি অভিযানে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ মাদক ব্যবসায়ী

সর্বশেষ আপডেট : ০১:৫৪:৪০ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫