১১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নরসিংদীতে দুই গ্রামের সংঘর্ষে নারী নিহত

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:০০:০৭ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • 72

নরসিংদীর রায়পুরা উপজেলায় দুই গ্রামের মধ্যে দীর্ঘদিনের আধিপত্য দ্বন্দ্ব নতুন করে রক্তক্ষয়ী রূপ নিয়েছে। সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে সংঘটিত সংঘর্ষে মোমেনা খাতুন (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

নিহত মোমেনা খাতুন সায়দাবাদ গ্রামের আক্তার মিয়ার স্ত্রী। পরিবারের দাবি, ভোরবেলা প্রতিপক্ষের ছোড়া গুলিতে তিনি প্রাণ হারান।

আরও পড়ুন : বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ, পালিয়েছে চোরাকারবারিরা

স্থানীয়দের ভাষ্যমতে, রায়পুরা উপজেলার চরাঞ্চলের সায়দাবাদ ও বালুরচর গ্রামের মধ্যে বিগত কয়েক বছর ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। সেই উত্তপ্ত পরিস্থিতির ধারাবাহিকতায় সোমবার ভোরে বালুরচরের একদল সশস্ত্র লোকজন সায়দাবাদে হঠাৎ হামলা চালায়। হামলায় মোমেনা খাতুন গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার পর দুই গ্রামের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। এলাকায় থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। স্থানীয়রা জানান, অনেকেই বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে গেছেন।

এ বিষয়ে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুজন চন্দ্র সরকার বলেন, ‘সায়দাবাদ ও বালুরচর গ্রামের মধ্যে সংঘর্ষে একজন নারী নিহত হয়েছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।’

তিনি আরও জানান, ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

নরসিংদীতে দুই গ্রামের সংঘর্ষে নারী নিহত

সর্বশেষ আপডেট : ০১:০০:০৭ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫