০১:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

চলতি মাসের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত করতে চায় কমিশন: আলী রীয়াজ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:৪৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • 59

ছবি : সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, চলতি মাসের মধ্যে জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ চূড়ান্ত করতে চায়।

রোববার (২০ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১৫তম দিনের আলোচনার সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আজকের আলোচ্য সূচিতে রয়েছে- তত্ত্বাবধায়ক সরকার এবং প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান।

আলী রীয়াজ বলেন, নিঃসন্দেহে এটা আপনারাও (রাজনৈতিক দল) চান। তাই আমাদের পক্ষে অগ্রসর হওয়া সম্ভব হচ্ছে। এরই মধ্যে আমরা অনেক বিষয়ে ঐকমত্য হয়েছি।

কিছু কিছু বিষয় আছে আলোচনার মধ্য দিয়ে নিষ্পত্তি করতে হবে।

আলী রীয়াজ বলেন, আমাদের লক্ষ্য ৩১ জুলাইয়ের মধ্যে একটি সনদের জায়গায় যাওয়া। যেটা আপনাদের ইচ্ছা, আমাদের ইচ্ছা, সবার প্রচেষ্টা। দেশের সবাই সেটা প্রত্যাশা করছেন।

উচ্চকক্ষ গঠনের সিদ্ধান্ত দেওয়ার বিষয়ে রাজনৈতিক দলগুলো থেকে কমিশনকে দায়িত্ব দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, কমিশন বিষয়টি পর্যালোচনা করছে। আশা করেছিলাম শুক্র ও শনিবার একটা আলোচনার মধ্য দিয়ে কমিশনের সিদ্ধান্তটা জানাতে পারবো।

কমিশন আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে- এ বিষয়ে আরেকটু সময় নিয়ে বিবেচনা করা দরকার। আপনাদের বিভিন্ন অবস্থান পর্যালোচনা করছি।

উচ্চকক্ষের বিষয়ে সংলাপের আলোচনার কথা জানিয়ে আলী রীয়াজ বলেন, আপনাদের আলোচনা পর্যালোচনার পাশাপাশি উচ্চকক্ষ প্রতিষ্ঠার ক্ষেত্রে কী কী ধরনের প্রতিক্রিয়া হতে পারে, অন্যান্য বিষয় সংশ্লিষ্ট সেগুলো বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারবো। আশা করছি দুই-তিনদিন পর এ বিষয়ে সিদ্ধান্ত দিতে পারবো।

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনার বিষয়ে কমিশনের সহ-সভাপতি বলেন, বেশ কয়েকদিন ধরে আলোচনার পরিপ্রেক্ষিতে কমিশনের পক্ষ থেকে একাধিক প্রস্তাব বিবেচনার জন্য দেওয়া হয়েছিল।

আরও  পড়ুন :  হাসিনা মানবজাতির কলঙ্ক: মির্জা ফখরুল

তারই পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে প্রস্তাব দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বিএনপি, এনসিপি এবং জামায়াতের কাছ থেকে প্রস্তাব পেয়েছি। সেটা নিয়ে বিভিন্নভাবে পর্যালোচনার পর সমন্বিত প্রস্তাব উপস্থাপন করা হয়েছে।

যা দলগুলো ও গত কয়েকদিনের আলোচনার সারাংশের ভিত্তিতে। আশা করছি আজ আলোচনার মাধ্যমে পরিণতির দিকে যেতে পারবো।

তিনি আরও বলেন, গত ১৪ বছরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে আমরা সবাই যুক্ত ছিলাম। সে জায়গায় আমরা তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে একমত হয়েছি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

চলতি মাসের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত করতে চায় কমিশন: আলী রীয়াজ

সর্বশেষ আপডেট : ০২:৪৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫