০২:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আজকের আবহাওয়া

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:৪৮:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • 65

রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় আজ রোববার (২০ জুলাই) দিনের প্রথমার্ধে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে কিছুটা স্বস্তি মিলতে পারে চলমান গরম থেকে। আকাশ থাকবে আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন এবং কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৫ দশমিক ৩ ডিগ্রি। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ, যা গরমের অনুভূতি আরও বাড়িয়ে দিচ্ছে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল নগণ্য, ‘ট্রেস’ হিসেবে উল্লেখযোগ্য।

আরও পড়ুন : ঢাকায় বৃষ্টি নিয়ে যে বার্তা দিলেন আবহাওয়া অফিস

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে দেশের উত্তরাঞ্চলেও।

এদিকে, আগামী পাঁচ দিনের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এটি ঘনীভূত হলেও ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা নেই।

আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং ঢাকা, খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

তথ্যসূত্র: আবহাওয়া অধিদপ্তর

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আজকের আবহাওয়া

সর্বশেষ আপডেট : ০৮:৪৮:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫