০২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

জামায়াতের সমাবেশে আমন্ত্রণ পায়নি বিএনপি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৫:২৬:০৩ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • 69

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত থাকলেও বিএনপির কোনো প্রতিনিধিকে সেখানে দেখা যায়নি। কারণ হিসেবে জানা গেছে—জামায়াতের পক্ষ থেকে বিএনপিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি।

শনিবার (১৯ জুলাই) বিকেলে বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ স্পষ্ট করে বলেছেন, ‘জামায়াতের এ সমাবেশে বিএনপিকে কোনো দাওয়াত দেওয়া হয়নি। তাই আমাদের কেউ সেখানে যাননি।’

আরও পড়ুন : সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যের ডাক নিজামী পুত্রের

অন্যদিকে, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এর আগে গণমাধ্যমে দাবি করেছিলেন, জাতীয় সমাবেশে সব দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি বলেন, ‘আমরা প্রত্যাশা করছি, সব দলের কাছ থেকেই সাড়া মিলবে। অনেকের সঙ্গেই ইতোমধ্যে আমাদের কথাবার্তা হয়েছে।’

উল্লেখ্য, শনিবার দুপুর ২টা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয় জামায়াতের জাতীয় সমাবেশ। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক সূচনা ঘটে সমাবেশের। এ সমাবেশে সংগঠনটি সাত দফা দাবি উত্থাপন করে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

জামায়াতের সমাবেশে আমন্ত্রণ পায়নি বিএনপি

সর্বশেষ আপডেট : ০৫:২৬:০৩ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫