০৪:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

প্রোস্টেট ক্যানসার থেকে বাঁচতে এড়িয়ে চলবেন যেসব খাবার

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:৪৭:৩০ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
  • 62

প্রতীকি ছবি

প্রোস্টেট ক্যানসারের প্রকোপ পুরুষদের মধ্যে দ্রুত হারে বেড়ে চলছে। সাধারণত ৫০ বছরের পর পুরুষদের মধ্যে এই রোগের আশঙ্কা বহুগুণে বেড়ে যায়।

জীবনযাত্রার পাশাপাশি খাদ্যাভ্যাসও প্রোস্টেট ক্যানসারের অন্যতম বড় কারণ হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, নিচের এই চারটি খাবার নিয়মিত খেলে প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি আশঙ্কাজনকভাবে বেড়ে যায়-

রেড মিট (লাল মাংস)

গরু, শুয়োর এবং ভেড়ার মাংস, বিশেষ করে সসেজ ও হট ডগের মতো প্রক্রিয়াজাত লাল মাংস প্রোস্টেট ক্যানসারের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

উচ্চ তাপমাত্রায় রান্না করা মাংস থেকে হেটেরোসাইক্লিক অ্যামাইনস নামক ক্ষতিকর রাসায়নিক তৈরি হয়, যা কোষের ক্ষতি করে ক্যানসার সৃষ্টির ঝুঁকি বাড়ায়।

মদপান

অতিরিক্ত অ্যালকোহল সেবন শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এবং প্রদাহ সৃষ্টি করে। এটি হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে, যা প্রোস্টেট গ্রন্থিকে সরাসরি ক্ষতিগ্রস্ত করে।

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, অ্যালকোহল গ্রহণকারীদের মধ্যে প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্য হারে বেশি।

ট্রান্স ফ্যাটযুক্ত খাবার

বিভিন্ন বেকড পণ্য, ফাস্ট ফুড, প্যাকেটজাত স্ন্যাকস এবং ভাজা খাবারে প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাট থাকে। এই ধরনের চর্বি দেহে প্রদাহ সৃষ্টি করে এবং ক্যানসার কোষ বৃদ্ধিতে সহায়তা করে।

নিয়মিত এসব খাবার খাওয়ার অভ্যাস থাকলে প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি বহুগুণে বেড়ে যায়।

আরও পড়ুন : চাপাতি দেখিয়ে পুলিশের সামনেই ছিনতাই, ভিডিও ভাইরাল 

দুগ্ধজাত পণ্য

ফুল ফ্যাট দুধ, পনির, মাখন, ক্রিম এবং দইতে উচ্চমাত্রার স্যাচুরেটেড ফ্যাট ও হরমোন থাকে, যা প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে।

সাম্প্রতিক গবেষণায় বলা হয়েছে, অতিরিক্ত পরিমাণে এসব দুগ্ধজাত খাবার গ্রহণ করলে আক্রমণাত্মক প্রোস্টেট ক্যানসারের সম্ভাবনা বাড়ে।

তাই এই খাবারগুলো এড়িয়ে চলাই ভালো।

বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত পানি পান করলে প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। তাই সচেতন থাকুন, স্বাস্থ্যবান থাকুন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

প্রোস্টেট ক্যানসার থেকে বাঁচতে এড়িয়ে চলবেন যেসব খাবার

সর্বশেষ আপডেট : ০১:৪৭:৩০ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫