১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

গোপালগঞ্জকে ৪ টুকরা করার প্রস্তাব আমির হামজার

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:২৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • 124

ইসলামী বক্তা ও জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-৩ আসনের এমপি প্রার্থী মুফতি আমির হামজা। ছবি : সংগৃহীত

গোপালগঞ্জকে ৪ টুকরা করে চার জেলার সঙ্গে জুড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন আলোচিত ইসলামী বক্তা ও জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-৩ আসনের এমপি প্রার্থী মুফতি আমির হামজা।

তিনি বলেন, শুধু গোপালগঞ্জ জেলার নাম পরিবর্তন নয়, আমি মনে করি— আশপাশের চারটা জেলার মধ্যে ভাগ করে দিলে ভালো হয়। বিশেষ করে নড়াইল, ফরিদপুর, মাদারিপুর ও বরিশাল এই চারটা জেলার মধ্যে ভাগ করে দেওয়া হোক।

বৃহস্পতিবার (১৭ জুলাই) কুষ্টিয়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন। গোপালগঞ্জে ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়্

তিনি বলেন, তিনটি আসন তিন জেলায় ভাগ করে দিলেই তো এই জেলা শেষ হয়ে যায়। এই জেলা মানচিত্রে না থাকাই ভাই। এটা একটা অভিশপ্ত জেলা। অভিশপ্ত জেলাকে বাংলার মানচিত্র থেকে মুছে ৬৩ জেলায় বাংলাদেশ করা হোক।

জুলাই যোদ্ধাদের ওপর হামলাকে দেশের ১৮ কোটি মানুষের ওপরে হামলা বলে মন্তব্য করেন তিনি। আমির হামজা বলেন, যারা এর সঙ্গে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া লাগবে।

আরও পড়ুন :  গোপালগঞ্জে কারফিউর সময়সীমা আরও বাড়ল

‘আমরা ২৪ ঘণ্টা সময় দিয়েছি, সময় কিন্তু পার হয়ে যাচ্ছে। এরপরও যদি তাদের শাস্তির ব্যবস্থা না করা হয় তাহলে আমরা ধরে নিব, যারা গোপালগঞ্জ জেলার দায়িত্বে আছে, তারা এর সঙ্গে জড়িত,’ বলেন আমির হামজা।

সমাবেশে জামায়াত নেতারা অধ্যাদেশ জারির মাধ্যমে গোপালগঞ্জের নতুন নামকরণের প্রস্তাব দেন।

কর্মসূচিতে জেলা জামায়াতের নায়েবে আমির মো. আব্দুল গফুর, জেলা সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দিনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

গোপালগঞ্জকে ৪ টুকরা করার প্রস্তাব আমির হামজার

সর্বশেষ আপডেট : ০৬:২৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫