০২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৫:২০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • 60

বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের একটি পূর্ণাঙ্গ মিশনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে একটি তিন বছরের সমঝোতা স্মারক  সইয়ের মাধ্যমে এই কার্যক্রমের সূচনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার ভলকার টার্ক নিজ নিজ পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এর আগে বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৩তম বৈঠকে এই মিশন খোলার অনুমোদন দেওয়া হয়। বিষয়টি চূড়ান্ত করতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়।

আরও পড়ুন : গাজীপুরে কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ৪ জনের মৃত্যু

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের কার্যালয়ের একটি প্রতিনিধিদল তিন বছরের জন্য অবস্থান করবে। তারা দেশের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ, সহায়তা প্রদান এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে সরকারের সঙ্গে সহযোগিতায় কাজ করবে।

এই উদ্যোগকে মানবাধিকার উন্নয়নের পথে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক এবং স্বচ্ছতা বৃদ্ধির জন্য এ ধরনের মিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অন্যদিকে মানবাধিকার সংস্থাগুলো আশা প্রকাশ করেছে, এই মিশনের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা দ্রুত শনাক্ত ও প্রতিকার পাওয়ার সুযোগ তৈরি হবে।

বাংলাদেশে প্রথমবারের মতো জাতিসংঘের এ ধরনের মিশন চালু হওয়াকে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে এর বাস্তবায়নে সরকার ও জাতিসংঘের পারস্পরিক আস্থা ও সহযোগিতাই হবে মূল চাবিকাঠি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু

সর্বশেষ আপডেট : ০৫:২০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫