১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে নতুন করে ভর্তি ১১৪ জন

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:৩৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • 91

ছবি : সংগৃহীত

দেশজুড়ে আবারও বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এই রোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১১৪ জন রোগী। শুক্রবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, নতুন করে মারা যাওয়া ব্যক্তি ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ৬১ জনে।

এদিকে নতুন আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) রয়েছে সর্বোচ্চ ৪৩ জন। ঢাকার ভেতরে নতুন রোগী শনাক্ত হয়েছে ২৯ জন, ঢাকার বাইরের এলাকায় ৩১ জন, বরিশাল বিভাগে ১০ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন।

আরও পড়ুন : মিনি স্ট্রোকের এই ৫টি লক্ষণ মিস করলে হতে পারে বড় বিপদ

২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১৬ হাজার ৩৯৫ জনে পৌঁছেছে। তাদের মধ্যে ৫৮ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ৩ শতাংশ নারী।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ার শঙ্কা থাকে সবচেয়ে বেশি। তাই এ সময় সতর্কতা অবলম্বন জরুরি। ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানিতে মশা জন্মাতে না দেওয়া এবং ব্যক্তিগত সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা।

উল্লেখ্য, ২০২৪ সালে সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন। আর ২০২৩ সালে এই সংখ্যা ছিল আরও ভয়াবহ; ওই বছর ডেঙ্গুতে মারা যান ১ হাজার ৭০৫ জন এবং আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

স্বাস্থ্য অধিদফতর আশঙ্কা করছে, চলতি বছরের পরিস্থিতিও যদি নিয়ন্ত্রণে না আনা যায়, তবে বিগত বছরের মতোই ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে পারে দেশ। জনসাধারণকে তাই সতর্ক থাকতে এবং কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে নতুন করে ভর্তি ১১৪ জন

সর্বশেষ আপডেট : ০৪:৩৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫