১০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

এক বিষয়ের পরীক্ষা, কিন্তু ফেল দুই বিষয়ে!

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:০৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • 67

নাটোরের বড়াইগ্রামে এসএসসি পরীক্ষায় চরম বিভ্রান্তিকর এক ঘটনায় পড়েছেন পরীক্ষার্থী আরাফাত সরদার। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ‘আইটি সাপোর্ট অ্যান্ড আইওটি বেসিকস’ ট্রেডে পরীক্ষা দিয়ে তিনি যেখানে শুধু একটি বিষয়ে অংশ নিয়েছেন, ফলাফলে দেখা যাচ্ছে—তিনি ফেল করেছেন দুই বিষয়ে!

আরাফাত বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং উপজেলার জলন্দা গ্রামের বাসিন্দা আব্দুল কুদ্দুসের ছেলে। ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় ১৫টি বিষয়ে অংশ নিয়ে সে কেবল রসায়নে অকৃতকার্য হয়েছিল। এরপর ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় কেবল রসায়ন বিষয়েই পুনরায় অংশ নেয় সে। প্রবেশপত্রেও শুধুমাত্র রসায়ন বিষয়টিরই উল্লেখ ছিল।

আরও পড়ুন : গোপালগঞ্জে আজ এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত

তবে গত ১০ জুলাই প্রকাশিত ফলাফলে দেখা যায়, সে রসায়নের পাশাপাশি কৃষি বিষয়েও ফেল করেছে! অথচ কৃষি বিষয়টি তার পরীক্ষার তালিকাতেই ছিল না।

এই অস্বাভাবিক ফলাফল সম্পর্কে আরাফাত বলেন,”আমি তো কেবল রসায়নের পরীক্ষায় বসেছিলাম। কৃষি বিষয় তো ছিলই না। এখন ফলাফলে দেখছি আমি নাকি কৃষিতেও ফেল করেছি! এটা দেখে আমি স্তম্ভিত।”

বিদ্যালয়ের কারিগরি শাখার সহকারী শিক্ষক ইয়াহিয়া এ ঘটনার জন্য শিক্ষা বোর্ডের ‘কারিগরি ত্রুটিকে’ দায়ী করছেন। “এ ধরনের ভুল বোর্ডের ডেটাবেইস বা ফলাফল প্রস্তুত প্রক্রিয়ার কোনো ত্রুটি থেকেই হয়ে থাকতে পারে,” —মন্তব্য তাঁর।

বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান বলেন, “ঘটনাটি আমি শুনেছি এবং আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। শিক্ষার্থী যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য আমরা দ্রুতই বোর্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করব।”

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

এক বিষয়ের পরীক্ষা, কিন্তু ফেল দুই বিষয়ে!

সর্বশেষ আপডেট : ০৩:০৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫