১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ক্ষমা চাওয়ার দুই দিন পরই না ফেরার দেশে আ.লীগ নেতা শহিদ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:৪৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • 76

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ আর নেই। বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোরে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।

মৃত্যুর মাত্র দুই দিন আগে, ১৫ জুলাই, শহিদুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে নিজের রাজনৈতিক জীবনের ভুলত্রুটি স্বীকার করে ক্ষমা চেয়েছিলেন। তিনি বলেছিলেন— ‘বিএনপি-আওয়ামী লীগ বিভেদ ভুলে দেশ রক্ষায় ঐক্যবদ্ধ হওয়া জরুরি।’ সেই আবেগঘন বক্তব্যে তিনি দল-মত নির্বিশেষে সকলকে এক হওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন : ফেসবুকে স্কুলছাত্রীদের কুপ্রস্তাব দেন শিক্ষা কর্মকর্তা, অতঃপর…

শহিদের পরিবার জানিয়েছে, তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। গেল বছর ৫ আগস্ট একটি নাশকতা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় দুই মাস কারাগারে ছিলেন। মাত্র দুই সপ্তাহ আগে জামিনে মুক্ত হন তিনি।

তার এই হঠাৎ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক প্রতিপক্ষের অনেকেও তাঁর সদিচ্ছা ও পরিবর্তনের আহ্বানকে শ্রদ্ধার চোখে দেখছেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ক্ষমা চাওয়ার দুই দিন পরই না ফেরার দেশে আ.লীগ নেতা শহিদ

সর্বশেষ আপডেট : ০৮:৪৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫