১২:৪২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মার্কিন প্রেসিডেন্টের বেতন ঠিক কত? জানলে অবাক হবেন!

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:৪৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • 82

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়া নিঃসন্দেহে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এবং চাপপূর্ণ একটি কাজ। ২৪ ঘণ্টা, সপ্তাহে ৭ দিন, বছরে ৩৬৫ দিন তাঁরা দায়িত্বে থাকেন—ছুটির দিনেও যেন থেমে নেই এই দায়িত্ব। রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক—একসঙ্গে তিনটি বড় দায়িত্ব পালন করেন একজন মার্কিন প্রেসিডেন্ট।

তবে প্রশ্ন উঠতেই পারে—এত দায়িত্ব পালনের বিনিময়ে একজন প্রেসিডেন্ট কত বেতন পান?

বর্তমানে প্রেসিডেন্টের বার্ষিক বেতন

বর্তমানে মার্কিন প্রেসিডেন্টের বার্ষিক মূল বেতন ৪০০,০০০ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪ কোটি ৬৮ লাখ টাকা (১ ডলার ≈ ১১৭ টাকা) ধরে।

এর পাশাপাশি আরও কিছু সুবিধা রয়েছে:

  • ৫০,০০০ ডলার (৫৮.৫ লাখ টাকা) বার্ষিক খরচ ভাতা
  • ১,০০,০০০ ডলার (১.১৭ কোটি টাকা) ভ্রমণ বাজেট
  • ১৯,০০০ ডলার (২২.২৩ লাখ টাকা) বিনোদন বাজেট

সবমিলিয়ে বছরে একজন প্রেসিডেন্ট মোট ৫৬৯,০০০ ডলার অর্থাৎ প্রায় ৬ কোটি ৬৫ লাখ টাকা পান।

আরও পড়ুন : এই ৮টি স্থানে ভুলেও রাখবেন না আপনার মোবাইল ফোন

এ ছাড়াও রয়েছে বিনামূল্যে হোয়াইট হাউজে বাস, রাষ্ট্রীয় যানবাহনের ব্যবহার এবং ব্যক্তিগত মেডিকেল টিমের মাধ্যমে স্বাস্থ্যসেবা।

ইতিহাসে প্রেসিডেন্টদের বেতন ছিল কত?

মার্কিন ইতিহাসে মোট পাঁচবার প্রেসিডেন্টদের বেতন বাড়ানো হয়েছে। ২০০১ সালে সর্বশেষ বেতন দ্বিগুণ করে বর্তমান ৪ লাখ ডলার নির্ধারণ করা হয়।

মূল্যস্ফীতির হিসাব অনুযায়ী আগের প্রেসিডেন্টরা ছিলেন অনেক বেশি বেতনভুক্ত। উদাহরণস্বরূপ:

  • ১৭৮৯: ২৫,০০০ ডলার (আজকের মূল্যে প্রায় ৮ কোটি ৪ লাখ টাকা)
  • ১৮৭৩: ৫০,০০০ ডলার (আজকের মূল্যে প্রায় ১১ কোটি ৭ লাখ টাকা)
  • ১৯০৯: ৭৫,০০০ ডলার (আজকের মূল্যে প্রায় ২২ কোটি টাকা)
  • ১৯৪৯: ১,০০,০০০ ডলার (আজকের মূল্যে প্রায় ১৫ কোটি টাকা)
  • ১৯৬৯: ২,০০,০০০ ডলার (আজকের মূল্যে প্রায় ১৯ কোটি ৮৯ লাখ টাকা)

বেশিরভাগ প্রেসিডেন্টই আগে থেকেই ধনী হওয়ায় অনেকেই তাদের বেতন দান করে থাকেন। যেমন:

ডোনাল্ড ট্রাম্প তার মেয়াদকালে সম্পূর্ণ বেতন বিভিন্ন সংস্থায় দান করেন বলে জানান (যদিও এটি তার ট্যাক্স ফাইলে পুরোপুরি প্রমাণিত হয়নি)।

হারবার্ট হুভার ও জন এফ. কেনেডি সম্পূর্ণ বেতন দান করেন।

প্রেসিডেন্ট পদ ছাড়ার পর আয় কত?

পদ ছাড়ার পর সাবেক প্রেসিডেন্টরা বার্ষিক পেনশন পান ২৪৬,৪২৪ ডলার, অর্থাৎ প্রায় ২ কোটি ৮৮ লাখ টাকা।

তাদের স্ত্রী-রা পান ২০,০০০ ডলার (প্রায় ২৩.৪ লাখ টাকা) বার্ষিক পেনশন এবং ডাক ফ্রি পাঠানোর সুবিধা।

এছাড়া, বই লেখা, বক্তৃতা দেওয়া, সিনেমা বা টেলিভিশনে কাজ করে তারা প্রচুর আয় করেন। কেউ কেউ আবার হয়েছিলেন গরু পালক, সাংবাদিক বা অভিযাত্রী!

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

মার্কিন প্রেসিডেন্টের বেতন ঠিক কত? জানলে অবাক হবেন!

সর্বশেষ আপডেট : ০২:৪৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫