১১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

রাজধানীতে ডিস ব্যবসায়ীকে গুলি করে হত্যা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:৩৮:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • 67

ছবি : সংগৃহীত

রাজধানীর আদাবর থানাধীন নবোদয় হাউজিং এলাকায় মো. ইব্রাহিম নামে এক ডিস ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে এ হত্যার ঘটনা ঘটে।

রাতে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র বিগ্রেডের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে সেনাবাহিনী। হামলায় ব্যবহৃত অস্ত্রটি গুলিভর্তি ম্যাগজিনসহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নবোদয় হাউজিং এলাকার কামাল ক্যাটারিংয়ের পাশে নিজের ডিস ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন ইব্রাহিম।

এসময় একটি মোটরসাইকেলে করে অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তি সেখানে গিয়ে তাকে গুলি করে।

আরও পড়ুন : গোপালগঞ্জে আজ এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত

গুলিবিদ্ধ ব্যবসায়ী মো. ইব্রাহিম ঘটনাস্থলেই মারা গেছেন। পরে স্থানীয়রা ধাওয়া দিয়ে দুজনকে আটক করে গণধোলাই দেয় ।

সেনাবাহিনী জানায়, আটকরা গুরুতর আহত হয়েছে। নিহত ব্যবসায়ীর মরদেহ ও আটকদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাজধানীতে ডিস ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সর্বশেষ আপডেট : ০৮:৩৮:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫