০১:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার শুনানি আজ

  • রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ১১:৪৯:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • 62

ছবি : সংগৃহীত

জুলাই-আগস্টে ছাত্র-আন্দোলন চলাকালীন সাভারের আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার আট আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) সকাল ৯ টার পর তাদের ট্রাইব্যুনালে আনা হয়।

আসামিদের বিরুদ্ধে আজ আনুষ্ঠানিক অভিযোগ গঠনের প্রক্রিয়া নিয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এ সংক্রান্ত বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন- অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এর আগে গত ২ জুলাই আশুলিয়ায় ছয় জনের মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনকে অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

আনুষ্ঠানিক অভিযোগে সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনকে অভিযুক্ত করা হয়।

প্রসিকিউশন জানায়, ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে একটি গাড়িতে তোলা হয় ৫ জনের মরদেহ। আহত একজনকেও তোলা হয় ওই গাড়িতে।

পরে পেট্রোল ঢেলে একজন জীবন্তসহ ৬ জনের মরদেহ পোড়ানো হয়।

প্রসিকিউশন জানায়, এ ঘটনায় ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়।

আরও পড়ুন : গোপালগঞ্জে পুলিশের গাড়িতে ছাত্রলীগের আগুন

এ মামলায় গ্রেফতারকৃতরা হলেন- ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম।

এছাড়া তৎকালীন ওসি এএফএম সায়েদ, ডিবি পরিদর্শক মো. আরাফাত হোসেন, এসআই মালেক ও কনস্টেবল মুকুল।

ওই সময় যারা শহীদ হয়েছেন তারা হলেন- সাজ্জাদ হোসেন (সজল), আস সাবুর, তানজীল মাহমুদ সুজয়, বায়েজিদ বুসতামি ও আবুল হোসেন। এছাড়া একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি (অজ্ঞাত)।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার শুনানি আজ

সর্বশেষ আপডেট : ১১:৪৯:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫