০২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

১০ হাজার বাস রিজার্ভ, ঢাকায় বিশাল সমাবেশের প্রস্তুতি জামায়াতের

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:৪৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • 61

জামায়াতের সমাবেশ। প্রতীকী ছবি

ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে দলটির ইতিহাসে সবচেয়ে বড় জনসমাবেশ করার লক্ষ্য নিয়ে কাজ করছে জামায়াতে ইসলামী।

এ জন্য ইতোমধ্যেই দেশজুড়ে চলছে ব্যাপক প্রচার, মিছিল ও প্রস্তুতি কার্যক্রম।

এ বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে জানান, সমাবেশে নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করতে ইতোমধ্যে ১০ হাজার বাস ভাড়া করা হয়েছে। এছাড়া ট্রেন ও লঞ্চযোগেও আসবেন বিপুলসংখ্যক নেতাকর্মী।

তিনি বলেন, আমরা আশা করছি এ সমাবেশে ১০ লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। শৃঙ্খলা ঠিক রাখতে ৬ হাজার স্বেচ্ছাসেবক মাঠে কাজ করবেন।

অ্যাডভোকেট জুবায়ের বলেন, এটা আমাদের দলের ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ হবে। দেশজুড়ে ব্যাপক সাড়া পাচ্ছি। ১০ হাজার বাস ছাড়াও ট্রেন ও লঞ্চে নেতাকর্মীরা ঢাকায় আসবেন।

আরও পড়ুন : জামায়াত নেতার হামলায় আহত বিএনপি নেতার মৃত্যু

নিরাপত্তার কোনো আশঙ্কা নেই উল্লেখ করে তিনি বলেন, ‘যখন যেটা প্রয়োজন, পুলিশের পক্ষ থেকে সেই সহযোগিতা করা হবে বলে আশ্বস্ত করা হয়েছে। সমাবেশে আসা-যাওয়া, নিরাপত্তা নিশ্চিত করাসহ ট্রাফিক ব্যবস্থা সুন্দর ও শান্তিপূর্ণ হবে। জাতীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির সবার যোগাযোগের নম্বর ডিএমপিকে দেওয়া হয়েছে।’

বিএনপিকে সমাবেশে দাওয়াত দেয়ার ব্যাপারটি প্রক্রিয়াধীন রয়েছে উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন, ‘সব রাজনৈতিক দলকেই দাওয়াত দেয়া হবে।’

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

১০ হাজার বাস রিজার্ভ, ঢাকায় বিশাল সমাবেশের প্রস্তুতি জামায়াতের

সর্বশেষ আপডেট : ০৯:৪৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫