০৪:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

চট্টগ্রামসহ পাঁচ জেলায় রোববার ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘট

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:০৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • 64

চার দফা দাবি আদায়ের লক্ষ্যে চট্টগ্রামসহ পাঁচ জেলায় ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে বৃহত্তর চট্টগ্রাম গণ ও পণ্য পরিবহন মালিক ফেডারেশন। মঙ্গলবার (১৫ জুলাই) চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের সদস্যসচিব মো. হুমায়ুন কবির।

ঘোষণা অনুযায়ী, আগামী রোববার (২০ জুলাই) সকাল ৬টা থেকে পরদিন সোমবার সকাল ৬টা পর্যন্ত চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সব ধরনের গণপরিবহন ও পণ্য পরিবহন চলাচল বন্ধ থাকবে।

আরও পড়ুন : দুই বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত

সংবাদ সম্মেলনে জানানো হয়, দাবি আদায়ে মালিক-শ্রমিক ঐক্যবদ্ধভাবে এ ধর্মঘট পালন করবে। উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক সদস্য মোরশেদুল আলম কাদেরী, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের মৃণাল চৌধুরী, মো. মুছা ও অলি আহম্মদ প্রমুখ।

চার দফা দাবি হলো:

  • ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের মালিক-শ্রমিক স্বার্থবিরোধী ধারা সংশোধন
  • যানবাহনের ‘ইকোনমিক লাইফ’ সংক্রান্ত প্রজ্ঞাপন স্থগিত
  • ফিটনেস সনদ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে না দেওয়া
  • বাণিজ্যিক যানবাহনের ওপর বাড়তি অগ্রিম আয়কর প্রত্যাহার

সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, শিল্প খাতের অন্য ক্ষেত্রগুলোতে ভর্তুকি দেওয়া হলেও পরিবহন খাত উপেক্ষিত রয়ে গেছে। যন্ত্রাংশ, টায়ার, টিউবসহ খরচ বেড়ে যাওয়ায় বর্তমানে খাতটি চাপে রয়েছে। এর মধ্যেই আয়করে দ্বিগুণ বৃদ্ধিকে তারা অযৌক্তিক বলছে।

সংগঠনটি হুঁশিয়ারি দিয়ে জানায়, সরকার যদি দ্রুত দাবি পূরণের পদক্ষেপ না নেয়, তাহলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

চট্টগ্রামসহ পাঁচ জেলায় রোববার ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘট

সর্বশেষ আপডেট : ০৯:০৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫