০২:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বদলির চিঠি ছিঁড়ে ফেলার ঘটনায় ৮ কর কর্মকর্তা বরখাস্ত

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৫:৩০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • 51

বদলির চিঠি প্রকাশ্যে ছিঁড়ে ফেলার অভিযোগে আটজন কর কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। মঙ্গলবার (১৫ জুলাই) পৃথক আদেশে এ সিদ্ধান্ত গ্রহণ করে এনবিআর।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২২ জুন জারি করা বদলির আদেশ অমান্য করে প্রকাশ্যে তা ছিঁড়ে ফেলেন এসব কর্মকর্তা। এই ঘটনায় তাদের ‘ঔদ্ধত্যপূর্ণ আচরণ’ বলে উল্লেখ করে বিভাগীয় তদন্ত শেষে এই ব্যবস্থা নেওয়া হয়।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন:

  • মাসুমা খাতুন – যুগ্ম কর কমিশনার, ঢাকা কর অঞ্চল-২
  • মুরাদ আহমেদ – যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল-১৫
  • মোরশেদ উদ্দীন খান – কুষ্টিয়া কর অঞ্চল
  • মোনালিসা শাহরীন সুস্মিতা – যুগ্ম কর কমিশনার, নোয়াখালী
  • আশরাফুল আলম প্রধান – যুগ্ম কর কমিশনার, কক্সবাজার
  • শিহাবুল ইসলাম – উপকর কমিশনার, খুলনা
  • নুশরাত জাহান – উপকর কমিশনার, রংপুর
  • ইমাম তৌহিদ হাসান – উপকর কমিশনার, কুমিল্লা

আদেশ অনুযায়ী, তাদের এনবিআরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তারা বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

আরও পড়ুন : শঙ্কা নয়, ফ্রিল্যান্সারদের বন্ধু হচ্ছে এআই

এনবিআর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব আবদুর রহমান খান বরখাস্তের আদেশে স্বাক্ষর করেন।

উল্লেখ্য, গত জুনে রাজস্ব খাতে সংস্কারের দাবিতে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলনে নামেন। আন্দোলনের সময় ২৮ ও ২৯ জুন সারাদেশে কর কার্যালয়ে কাজ বন্ধ রাখা হয়। পরে ব্যবসায়ী নেতাদের মধ্যস্থতায় আন্দোলন প্রত্যাহার করা হয়।

আন্দোলনের জেরে সরকার একাধিক শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে। এরমধ্যে কয়েকজন সদস্য ও কমিশনারকে বাধ্যতামূলক অবসর ও সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) ইতোমধ্যে আন্দোলনের সঙ্গে যুক্ত ১৬ জন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বদলির চিঠি ছিঁড়ে ফেলার ঘটনায় ৮ কর কর্মকর্তা বরখাস্ত

সর্বশেষ আপডেট : ০৫:৩০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫